বাংলাদেশের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বারপ্রান্তে মুজিববর্ষের চেতনায় রোববার বাংলাদেশ কোস্ট গার্ডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হবে । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান, এমপি। পাশাপাশি উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব মোস্তাফা কামাল উদ্দীন এবং আমন্ত্রিত অন্যান্য সামরিক ও অসামরিক অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী উক্ত অনুষ্ঠানে কোস্ট গার্ড এর কর্মকর্তা, নাবিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক প্রদান করবেন। উক্ত অনুষ্ঠানে নিন্মে বর্ণিত কোস্ট গার্ড সদস্যবৃন্দ বিভিন্ন শাখায় পদক লাভ করবেনঃ
ক। বাংলাদেশ কোস্ট গার্ড পদক (বিসিজিএম) ১। রিয়ার এডমিরাল এম আশরাফুল হক, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি
২। ক্যাপ্টেন এস এম মঈন উদ্দীন, (এইচ-১), পিএসসি, বিএন ৩। লেঃ কমান্ডার এম সাজ্জাদ হোসেন, (এক্স), বিএন ৪। লেঃ কমান্ডার ইমতিয়াজ আলম, (এক্স), বিএন ৫। লেঃ কমান্ডার শাহ জিয়া রহমান, (এক্স), বিএন ৬। লেঃ কমান্ডার এম মেহেদী হাসান, (এক্স), বিএন ৭। মোঃ জাহাঙ্গীর আলম, সিপিও(টিডি-১) ৮। মোহাম্মদ আলী, সিপিও(সিডি-১)
৯। মাহমুদ শরীফ, এলএস(টিডি-২) ১০। এম আবু হানিফ, এমই-১ খ। প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক (পিসিজিএম) ১। ক্যাপ্টেন এস এম শরিফ-উল ইসলাম, (এন), এনপিপি, পিসিজিএমএস, পিএসসি, বিএন
২। কমান্ডার মোঃ নিজাম উদ্দিন সরদার, (জি), বিএন ৩। লেঃ কমান্ডার এম ফিরোজ খাঁন, (জি), পিপিএম, পিএসসি, বিএন ৪। লেঃ কমান্ডার এম বায়েজীদ, (এক্স), বিএনভিআর ৫। এম আব্দুর রাজ্জাক, পিও(এফসি-১) ৬। মোঃ রেজাউল করিম, পিও(এফসি-১)
৭। এম সোহরাব হোসেন, এলএমএ
৮। এম ইয়াদুল ইসলাম, এলপিএম
৯। মোঃ সুমন মিয়া, আরও(জি)-১
১০। মোঃ আশিক ইকবাল শাকিল, এবি(এফসি-৩) গ। বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক (বিসিজিএমএস) ১। রিয়ার এডমিরাল এম শাহজাহান, (এন), এনপিপি, এনডিসি, পিএসসি, বিএন
২। ক্যাপ্টেন এম নূরুল ইসলাম শরীফ, (ই), পিএসসি, বিএন
৩। কমান্ডার এস এম আনোয়ারুল করিম, (এনডি), বিএন ৪। সার্জন লেঃ কমান্ডার ফাতেমা তুজ জোহরা, এএমসি ৫। মোঃ ইয়াকুব আলী, চিফইআরএ ৬। মোঃ মামুন মিয়া, পিও(সিডি-১) ৭। মোঃ মোনাঈম হোসেন, পিও(এফসি-১) ৮। মোঃ সাইফুর রহমান, এলকুক ৯ মামুন-উর-রশিদ, এলইএন ১০। মোঃ শাহীনূল হক, স্টেনোগ্রাফার ঘ। প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক (পিসিজিএমএস) ১। কমান্ডার এম মাহফুজুর রহমান, (এল), বিএন
২। কমান্ডার এম আশরাফুল আলম, (জি), পিএসসি, বিএন ৩। কমান্ডার এম লোকমান হাকিম, (এনডি), বিএন ৪। লেঃ কমান্ডার মোস্তফা তারিক হায়দার, (ই), বিএন ৫। অনারারি সাব-লেফটেন্যান্ট মোহাম্মদ সেকিল, (এস), বিএন
৬। এম আব্দুস সালাম মিয়া, এমসিপিও(এক্স) ৭। এম সাইফুল ইসলাম, এসসিপিও(এক্স) (সিডি-১)
৮। ইউছুফ আল মামুন, এলএসএ
৯। মোঃ আতিকুল বারী, এবি(কিউআরপি-২) ১০। মোঃ ইয়াকুব মোন্না, এমটিডি উল্লেখ্য, কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি তার অকুতোভয় অবদান, বীরত্ব ও সাহসীকতাপূর্ন কাজের স্বীকৃত স্বরুপ এবছর বাংলাদেশ কোস্ট গার্ড পদকে ভূষিত হবেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















