০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

ডিবি পরিচয়ে ছিনতাই, আটক ২

নওগাঁর মান্দায় ডিবি পরিচয় দিয়ে ছিনতাইয়ের অভিযোগ আব্দুল মাজেদ (২৭) ও মাহমুদুল হাসান নিহাল (২২) নামে ২ যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাদের মান্দা উপজেলার জোতবাজার থেকে মালামালসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন, মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের মীরপাড়া গ্রামের আব্দুল জব্বার মন্ডলের ছেলে আব্দুল মাজেদ ও গোলাম মীরের ছেলে মাহমুদুল হাসান নিহাল।
জানা গেছে, উপজেলার জোতবাজার পৃথক দু’টি গার্মেন্টস চাকুরি করেন প্রসাদপুর বাজার এলাকার সারোয়ার হোসেন ও শাহরিয়ার নাইম আশিক। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে সারোয়ার ও আশিক এক সাথে বাসায় ফিরছিলেন। পথের মধ্যে তারা ত্রিমোহনী মহাশ্মশান ঘাট এলাকায় এলে তাদের ঘিরে ধরে ডিবি পরিচয় দেন মাজেদ ও নিহাল। এ সময় তাদের হ্যান্ডকাপ লাগানো হবে আটক করা হবে এবং বিভিন্ন ভয় দেখিয়ে তাদের কাছে থাকা ২টি মোবাইল, বিকাশ থেকে টাকা ও নগদ টাকাসহ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের (ওসি) কেএম শামসুদ্দিন জানান, ঘটনার সংবাদ পেয়ে মান্দা উপজেলার জোতবাজার থেকে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিন্তাই হওয়ায় ২টি মোবাইল ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। ওসি আরো জানান, আসামীদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, চুরি, ছিনতাই, দস্যুতার একাধিক মামলা আছে রয়েছে। এ ঘটনায় মান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ডিবি পরিচয়ে ছিনতাই, আটক ২

প্রকাশিত : ০৬:০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১