০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ছিদ্দিক হত্যায় একজ‌নের ফাঁসি, ৫ জ‌নের যাবজ্জীবন

কি‌শোরগ‌ঞ্জের বা‌জিতপু‌রে কৃষক ছি‌দ্দিক মিয়া হত্যা মামলায় জু‌য়েল মিয়া (২৭) না‌মে একজন‌কে মৃত্যুদণ্ড ও ৫ জন‌কে‌ যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। 

কি‌শোরগ‌ঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদাল‌তের বিচা‌রক সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকা‌লে এ রায় ঘোষণা ক‌রেন। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসা‌মি‌কে ২ লাখ ও যাবজ্জীবন সাজা পাওয়া আসা‌মি‌দের প্র‌ত্যেক‌কে এক লাখ টাকা ক‌রে জ‌রিমানা করা হ‌য়ে‌ছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসা‌মি জু‌য়েল বা‌জিতপুর উপ‌জেলার হি‌লো‌চিয়া বড়মাইপাড়া গ্রা‌মের জজ মিয়ার ছে‌লে।

যাবজ্জীবন সাজা পা‌ওয়া আসা‌মিরা হ‌লেন-একই গ্রা‌মের মো. জজ মিয়া (৫২), তার ছে‌লে মো. কাকন মিয়া (২৯), জজ মিয়ার স্ত্রী মোছা. র‌হিমা খাতুন, জয়নাল আবেদিনের ছে‌লে মো. মাহবুব হাসান রঞ্জু ও মজলু মিয়ার ছে‌লে মো. সাইফুল ইসলাম (৩৫)। এদের ম‌ধ্যে মো. সাইফুল ইসলাম ও মো. কাকন মিয়া পলাতক র‌য়ে‌ছেন।

মামলার বিবর‌ণে জানা গে‌ছে, জেলার বা‌জিতপুর উপ‌জেলার হি‌লো‌চিয়া ইউনিয়নের বরমাইপাড়া গ্রা‌মের মৃত আহম্মদ আলীর ছে‌লে কৃষক মো. সি‌দ্দিক মিয়ার সঙ্গে একই এলাকার আসা‌মি‌দের জ‌মি নি‌য়ে বি‌রোধ ছিল। এর জের ধ‌রে ২০১৬ সা‌লের ২২ জানুয়া‌রি বি‌কে‌লে আসা‌মিরা লোহার রড ও শাবল দি‌য়ে পি‌টি‌য়ে ছি‌দ্দিক মিয়া‌কে গুরুতর আহত ক‌রে।

পরে আশঙ্কাজনক অবস্থায় তা‌কে প্রথ‌মে ভাগলপুর জহুরুল ইসলাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেয়া হয়। প‌রে ঢাকায় নেয়ার প‌থে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহ‌তের ভাই বাদী হ‌য়ে পর‌দিন ৬ জন‌কে আসা‌মি ক‌রে বা‌জিতপুর থানায় এক‌টি হত্যা মামলা দা‌য়ের ক‌রেন।

তদন্ত শে‌ষে ২০১৬ সা‌লের ৩০ জুন আসা‌মি‌দের বিরু‌দ্ধে আদাল‌তে অভিযোগপত্র দা‌খিল ক‌রেন মামলার তদন্ত কর্মকর্তা বা‌জিতপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম।

আদালত সাক্ষ্যপ্রমাণ শে‌ষে সোমবার রায় ঘোষণা ক‌রেন। এদি‌কে রা‌য়ে সন্তোষ প্রকাশ ক‌রে‌ছেন রাষ্ট্রপক্ষ। ত‌বে উচ্চ আদাল‌তে আপিল করা হবে ব‌লে জা‌নান আসা‌মিপ‌ক্ষের আইনজীবীরা।

ট্যাগ :
জনপ্রিয়

মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন

ছিদ্দিক হত্যায় একজ‌নের ফাঁসি, ৫ জ‌নের যাবজ্জীবন

প্রকাশিত : ০১:৫৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১