০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

জিয়াউর রহমান মুখোশধারী মুক্তিযোদ্ধা ছিলেন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছে পাকিস্তানের গোয়েন্দা হিসেবে। তিনি যুদ্ধকালীন সময়ে পাকিস্থানের সাথে বাংলাদেশ স্বায়ত্বশাসনের বিনিময়ে সমঝোতায় ফেরার প্রস্তাব দেন। কিন্তু মুজিবনগর সরকার তার এই প্রস্তাব প্রত্যাখান করেন। এ থেকে প্রমাণিত হয় জিয়াউর রহমান প্রকৃত মুখোশধারী মুক্তিযোদ্ধা ছিলেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসকের সভা কক্ষে ‘মুজিব বর্ষ ও মুজিব নগর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশ যখনই এগিয়ে যায় তখনই ষড়যন্ত্র শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ষড়যন্ত্রকারীরা সর্বদা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে। এই মিথ্যা চারের সর্বশেষ সংযোজন আল জাজিরার মিথ্যা প্রতিবেদন।
জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য খন্দকার আহসানুল ইসলাম টিটু, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি প্রমুখ।
এসময় প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পেশাজীবী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

জিয়াউর রহমান মুখোশধারী মুক্তিযোদ্ধা ছিলেন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৮:৫২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১