০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন হয়েছে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের ব্যানারে।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলা সদর ছাড়াও উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ অংশ নেন।এতে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুর উন নবী, বীর মুক্তিযোদ্ধা হারুন উর রশিদ প্রমুখ।মানববন্ধন সভায় বক্তারা উল্লেখ করেন দলমত উর্দ্ধে থেকে বীর মুক্তিযোদ্ধাদের সাথে আচরণ করতে হবে কার তাদের কারণেই আজ বাংলাদেশ হয়েছে। ৫ই আগষ্টের পরে অনেক স্থানে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করা, গলায় জুতা দেয়া, বাড়ি ঘর ভাংচুর করা হয়েছে।আমরা এটা মেনে নিতে পারি না।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেন, একটা গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করছে এখন। আমরাও ভোট দিয়েছি। মানিক পশারীর উপর যে অন্যায় করা হয়েছে তা মেনে নেয়ার মত নয়।

তিনি বলেন, নীলফামারীতেও যেন এ রকম ঘটনা না ঘটে এবং আমরা মিলেমিশে থাকতে পারি এটা আমাদের চাওয়া।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

গজারিয়ায় ২ হাজার ৪৮০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

প্রকাশিত : ০৫:০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬