০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। সরকার তাকে এক বছরের জন্য গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক এই পদে নিয়োগ দিয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০’-এর ৭(১) ধারা অনুযায়ী কাজী ছাইয়েদুল আলম বাবুলকে অন্য যেকোনো পেশা, ব্যবসা এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান সব ধরনের কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ প্রদান করা হলো।

তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে গ্রেড-২ পদমর্যাদায় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগের অন্যান্য বিস্তারিত বিষয়াবলি উভয়ের মধ্যে সম্পাদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।

কাজী ছাইয়েদুল আলম বাবুল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসিন্দা। তিনি সুদীর্ঘ রাজনৈতিক জীবনে গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দলটির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের গুরুদায়িত্ব পালন করছেন।

গাজীপুরকে একটি আধুনিক ও মাস্টারপ্ল্যান অনুযায়ী সাজাতে, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন, অবৈধ দখল ও ভূমির অপরিকল্পিত ব্যবহার রোধ এবং নাগরিক সুবিধা সম্প্রসারণে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ প্রধান নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ভূমিকা পালন করে। কাজী ছাইয়েদুল আলম বাবুলের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে স্থবির হয়ে থাকা সংস্থাটির সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতি আসবে এবং নগরবাসী সুপরিকল্পিত নগরীর সুফল পাবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় ব্যবসায়ী, সুধীজন ও সাধারণ নাগরিকেরা।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

গজারিয়ায় ২ হাজার ৪৮০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল

প্রকাশিত : ০৫:১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬