দাউদকান্দি উপজেলার চরগোয়ালী খন্দকার নাজির আহমেদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন কুমিল্লা ১(দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া।
বৃহস্পতিবার দুপুরে চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি। এসময় সুবিদ আলী ভুঁইয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেশের প্রতিটি এলাকায় পৌছে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের অঙ্গিকার গ্রাম হবে শহর তার জন্য সারা দেশেই উন্নয়নের কাজ হচ্ছে। করোনার মধ্যে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান জাতি স্বরণ রাখবে বলেও জানান জেনারেল ভুঁইয়া। এসময় অন্যান্যের মধ্যে শিক্ষা অনুরাগী ও সমাজ সেবক মাহমুদা ভুঁইয়া, দানবীর এফ এম ফজলুল হক সাহেবের দ্বিতীয় ছেলে এফ এম আবদুর রব সাহেবের বড় মেয়ে তাসনিম আহমেদ, দানবীর এফ এম ফজলুল হক এর চর্তুথ ছেলে এফ এম আখতারুজ্জামান, সুন্দলপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ আলম, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, স্থানীয় কয়েকজন মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চরগোয়ালী খন্দকার নাজির আহমেদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এফ এম মুশফিকুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, গোয়ালমারি ইউনিয়নের চেয়ারম্যান বুলু ভুঁইয়া, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বুলবুল আহমেদ, সুন্দলপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিপু মাস্টার, গৌরিপুর স্কুলের সহকারি প্রধান শিক্ষক সেলিম তালুকদার, দাতা সদস্য মামুন তালুকদার, অভিভাবক সদস্যরাসহ শিক্ষক শিক্ষিকা, বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র ছাত্রীরা। এসময় চরগোয়ালী খন্দকার নাজির আহমেদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক এফ এম মুশফিকুর রহমান বলেন, শুধু স্কুল কলেজই নয়, দাউদকান্দি- মেঘনার উন্নয়নে মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়া অবদান বলে শেষ করা যাবে না। টানা তিনবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থায় নৌকা প্রতিক নিয়ে জেনারেল ভুঁইয়া কুমিল্লা ১ কে আধুনিকতা আসনে পরিনত করেছেন বলে জানান এফ এম মুশফিকুর রহমান। বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ার সৈনিক মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়া। এবিদ্যালয়টি স্বাধীনতার পর ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়।




















