১০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

পানির নিচে তোলা ছবি শেয়ার, কুৎসিত আক্রমণের মুখে কাশ্যপ কন্যা

  • অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত : ০৩:৪১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
  • 96

পানির নিচে তোলা ছবি শেয়ার করায় আক্রমণের মুখে পড়লেন আলিয়া কাশ্যপ। বলিউডের জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপের মেয়েকে ‘যৌনকর্মী’ বলে কটাক্ষ করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এমনকি, আলিয়া কাশ্যপের ‘রেট’ কত বলেও আক্রমণ করা হয় পরিচালক-কন্যাকে। ধর্ষণ এবং খুনের হুমকিও দেওয়া হয় তাকে।

সোশ্যাল হ্যান্ডেলে একের পর এক কুৎসিত আক্রমণের মুখে পড়ে এ বিষয়ে মুখ খোলেন আলিয়া। নিজের ইউটিউব চ্যানেলে এ বিষয়ে বলতে গিয়ে আলিয়া জানান, কটাক্ষ এবং আক্রমণের মুখে পড়ে প্রথমে ভেঙে পড়েছিলেন তিনি। পরে বিষয়টি বুঝতে পারেন। যারা তাকে এভাবে আক্রমণ করছেন, মোবাইল ফোনের পিছনে থেকে মুখ খারাপ করা ছাড়া তাদের অন্য কোনও কাজ নেই।

তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়া ‘নেগেটিভিটি’ ছড়ানোর জন্য নয়। সামাজিক মাধ্যমে সব সময় ‘পজিটিভ’ মানুষরা থাকুন, সেই কারণেই আক্রমণকারী, সমালোচকদের তিনি ব্লক করে দিয়েছেন বলেও জানান আলিয়া কাশ্যপ।

বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালকের মেয়ে হওয়া সত্ত্বেও বলিউডে পা রাখার তার কোনও ইচ্ছা নেই। বলিউডের গ্ল্যামার জগত তাকে কোনওদিনই সেভাবে আকর্ষণ করে না। তাই বলিউড থেকে তিনি দূরে থাকতে চান বলেও স্পষ্ট জানান বছর কুড়ির আলিয়া।

আলিয়ার পাশাপাশি বিভিন্ন সময় তার বাবা অনুরাগ কাশ্যপকেও অনলাইনে একাংশের আক্রমণের মুখে পড়তে হয়। জেএনইউয়ে বাম ছাত্র আন্দোলনের স্বপক্ষে মুখ খুলে কখনও আক্রমণের মুখে পড়তে হয় অনুরাগকে, আবার কখনও বান্ধবীর জন্য। অনুরাগ কীভাবে তার অর্ধেক বয়সী কারও সঙ্গে ডেট করতে পারেন, তা নিয়েও বিভিন্ন সময় কটাক্ষ করা হয় তাকে।

প্রসঙ্গত, প্রথম স্ত্রী আরতী বাজাজের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী কল্কি কচলিনকে বিয়ে করেন অনুরাগ। কল্কির সঙ্গে বিচ্ছেদের পর আপাতত শুভ্রা শেট্টির সঙ্গে ডেট করছেন এই পরিচালক। অনুরাগ এবং আরতীর মেয়ে হলেন আলিয়া কাশ্যপ।

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

পানির নিচে তোলা ছবি শেয়ার, কুৎসিত আক্রমণের মুখে কাশ্যপ কন্যা

প্রকাশিত : ০৩:৪১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১