০৯:১১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

কোম্পানীগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের কাদের মির্জা ও বাদল সমর্থকদের দু’গ্রুপের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির মৃত্যুবরণ করেছেন।

শনিবার রাত পৌনে ১১টায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহাব উদ্দিন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির অনলাইন পোর্টাল বার্তা বাজারের স্থানীয় প্রতিনিধি।উপজেলার চাপরাশিরহাট বাজারে শুক্রবার বিকালে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

বুকে ও গলায় গুলিবিদ্ধের ঘটনার পর মুজাক্কিরকে প্রথমে কোম্পানীগঞ্জ হাসপাতালে, পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করার পর জরুরিভাবে তাকে রক্ত দেয়া হয়।  অবস্থার অবনতি ঘটলে রাতেই মুজাক্কিরকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

কোম্পানীগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু

প্রকাশিত : ০৯:২৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১