০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

‘রাজা মাস্তান’ মোশাররফ করিম

সবাই রাজা বলে ডাকলেও আসলে তিনি রাজা নন। ভয়ঙ্কর এক ত্রাস তিনি। সবসময় হাতে ধরা থাকে পিস্তল। তার সাঙ্গ-পাঙ্গদের হাতে থাকে বড় বড় রাম দা। যেখানে যান সেখানেই সব ফাঁকা হয়ে যায়। তার নাম শুনেই ভয়ে কেঁপে উঠে এলাকার মানুষ। চেয়ারম্যানের লোক হিসেবে কাজ করেন তিনি।

তার নামে যত মামলা, থানা-পুলিশ সব চেয়ারম্যান সেসব সামাল দেন। বিনিময়ে চেয়ারম্যান যা বলেন তা করেন তিনি। নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যানের প্রতিপক্ষের সঙ্গে শুরু হয় দ্ব›দ্ব-সংঘাত। এর মধ্যে একটা কিডন্যাপের কাজ করতে গিয়ে রাজা মাস্তানের হাতে পড়ে এক সুন্দরী। বউ সাজে বিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে সে। অনিচ্ছা সত্তে¡ও নিজের বাড়িতে মেয়েটিকে আশ্রয় দেয় রাজা। তাকে তার বাড়িতে পৌঁছে দিতে চাইলে সে যেতে চায় না। মেয়েটিকে নিয়ে বেশ বিপাকে পড়ে যায় রাজা। একদিকে নির্বাচন নিয়ে হানাহানি, অন্যদিকে এক অচেনা সুন্দরীর মায়া। কি হয় শেষ পর্যন্ত এর পরিণতি! দেখা যাবে টেলিফিল্ম ‘রাজা মাস্তান’-এ।
মাসুদ আল জাবেরের রচনা ও পরিচালনায় এতে রাজা মাস্তানের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। অন্যান্য চরিত্রে রয়েছেন সালহা খানম নাদিয়া, আব্দুল­াহ রানাসহ আরও অনেকে। ২৭ ফেব্র“য়ারি, শনিবার রাত ৮.৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।

বিজনেস বাংলাদেশ/বিএই

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

‘রাজা মাস্তান’ মোশাররফ করিম

প্রকাশিত : ০৩:৩৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১