০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

দেড় দিনেই শেষ ভারত-ইংল্যান্ড টেস্ট!

আহমেদাবাদের মোতেরায় গতকাল শুরু হওয়া ম্যাচটি আজ ভারত জিতে নিয়েছে ১০ উইকেটে। এই ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টের উইকেট এতটাই বাজে করা হয়েছে যে, সেখানে ব্যাটসম্যানেরা যে কয়টা রান করেছে সেটাই অনেক। প্রথম ইনিংসে ১১২ রানে অল-আউট হয় ইংল্যান্ড। জবাবে ভারত প্রথম ইনিংসে তোলে ১৪৫ রান। দ্বিতীয় ইনিংসে ইংলিশরা গুটিয়ে যায় ৮১ রানে। জয়ের জন্য ভারতের সামনে টার্গেট দাঁড়ায় মাত্র ৪৯ রানের। দ্বিতীয় দিনের তখনো ৩৬ ওভার খেলা বাকি আছে। এমন অবস্থায় দ্বিতীয় ইনিংস খেলতে নামে ভারত। মাত্র ৭.৪ ওভারেই হেসেখেলে তারা ম্যাচ জিতে নেয় ১০ উইকেটে।

ইংল্যান্ড এবং ভারত- দুইটি দলই সাদা পোশাকের শক্তিশালী দল। এই দুটি দলের মতো এত বেশি টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়া ছাড়া আর কোনো দল খেলে না। তাদের তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে। ম্যাচ খেলার সুযোগও অনেক কম আসে। যে কয়টা টেস্ট খেলে বাংলাদেশ, পারফর্মেন্সও বাজে হয়। এমন দলটি যে ভারতের পূর্ণশক্তির দলের বিপক্ষে ধসে পড়তে পারে, তা অস্বাভাবিক কিছু নয়। তবে ভারত-ইংল্যান্ডের টেস্ট লড়াই নিশ্চয়ই দেড় দিনে শেষ হওয়া স্বাভাবিক হতে পারে না। শুধু জয়ের জন্য এমন জঘন্য উইকেট ভারত কেন বানাবে? সমালোচকেরা এবার কী বলবেন?

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেড় দিনেই শেষ ভারত-ইংল্যান্ড টেস্ট!

প্রকাশিত : ০৯:৪১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১