শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। এতে জায়গা পেয়েছেন ফিদেল অ্যাডওয়ার্ডস ও ক্রিস গেইল। এর মধ্য দিয়ে অ্যাডওয়ার্ডস ৯ বছর পর ও গেইল ২ বছর পর দলে ফিরলেন।
অ্যাডওয়ার্ডস জাতীয় দলের জার্সিতে শেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১২ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ও পেস বোলিং ইউনিটে শক্তি বাড়াতে ফেরানো হয়েছে এই বারবাডিয়ান তারকাকে।
অন্যদিকে ২ বছর পর টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন গেইল। সাম্প্রতিক টুর্নামেন্টগুলোতে ব্যাট হাতে বেশ উজ্জ্বল ছিলেন ‘ইউনিভার্সাল বস’। যার পুরস্কার হিসেবে নির্বাচক প্যানেলের নজর কেড়ে দলে ফিরলেন ৪১ বছর বয়সী তারকা।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























