০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

পরিচয় সেরা কিশোর তারকা কথা, পূজা ও অরিত্রী

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘পরিচয় সেরা কিশোর তারকা ২০২০’ পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান ও আবৃত্তি বিভাগে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের এই অনলাইন প্রতিযোগিতায় সহস্রাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যম্পিয়ন হয়েছেন প্রিয়ন্তী সরকার কথা (গান), নমি মন্ডল পূজা (নাচ), অরিত্রী সাহা (আবৃত্তি)।
নাচ, গান ও আবৃত্তি বিভাগে প্রথম, দ্বিতীয় চুড়ান্ত মোট তিন পর্বে প্রতিযোগীরা প্রতিদন্ধিতা করে। গানে যৌথভাবে প্রথম রানার্সআপ সাফানা নামরীন হোসেন মেধা ও রূপর্ণা দাস, ২য় রানার্স আপ তানিশা সাজিম। নাচে যৌথভাবে প্রথম রানার্স আপ সাফানা নামরীন হোসেন মেধা ও সাদিকা মালিহা শখ, ২য় রানার্স আপ ইফতিদা তাহসিন চৌধুরী। আবৃত্তিতে যৌথভাবে ১ম রানার্স আপ আব্দুল্লাহ আল হাসান মাহি ও আহমদ সাদিদ ওয়াফিক, ২য় রানার্স আপ নওরীন নাজিফা রোদেলা।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ তার বক্তব্যে বলেন, পরিচয় একটি আদর্শ শিশু-কিশোর সংগঠন। প্রতিষ্ঠার তিন বছরের মাথায় সংগঠনটি শিশু-কিশোরদের সম্পৃক্ত করে বেশ কিছু সৃজনশীল ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছে। করোনা মহামারিকালে গৃহবন্দি শিশু-কিশোরদের সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজন করেছে ‘পরিচয় সেরা কিশোর তারকা ২০২০’ যার মাধ্যমে নতুন নতুন প্রতিভা বেরিয়ে এসেছে। শুধু তাই নয়, সংগঠনটি সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করছে যেটি নিঃসন্দেহে প্রশংসনীয়।

কে এম খালিদ বলেন, শিশু-কিশোরদের সংগঠন ‘পরিচয়’ যে যাত্রা শুরু করেছে, এর যেন শেষ না হয়। তিনি বলেন, পরিচয়ের উদ্যোক্তা আপন অপু শুধু একজন ভালো শিশু সংগঠক নয়, একজন ভালো শিশু সাহিত্যিকও। প্রতিমন্ত্রী এ সময় পরিচয়ের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন এবং অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পরিচয় সম্পাদক আপন অপু বলেন সাম্প্রদায়িকতা রুখতে আমাদের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি-কালচার ও মুক্তিযুদ্ধের চেতনায় ছোটদেরকে বেড়ে ওঠাার সুযোগ করে দিতে হবে। তবে একটি সুন্দর, দেশপ্রেমিক জাতি গঠন করা যাবে। আমরা সে লক্ষ্যেই কাজ করছি।
‘পরিচয়’ প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা আপন অপু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন শিশুসাহিত্যিক ও প্রাক্তন সচিব ফারুক হোসেন, বিরাট পেইন্টস এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, কনসেপ্ট মেডিকেল এর ভারত ও দক্ষিণ-প‚র্ব এশিয়া অঞ্চলের জেনারেল ম্যানেজার পার্থ চৌধুরী, কবি ও আবৃত্তি শিল্পী সাফিয়া খন্দকার রেজা, সংগীত শিল্পী ও পরিচালক এফ এ সুমন। স্বাগত বক্তব্য রাখেন সংগীত শিল্পী ও কোরিওগ্রাফার খন্দকার বাপ্পি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

পরিচয় সেরা কিশোর তারকা কথা, পূজা ও অরিত্রী

প্রকাশিত : ০৬:৫৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১