০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

লেডি গাগার কুকুর উদ্ধার

চুরি যাওয়া জনপ্রিয় মার্কিন সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী লেডি গাগার কুকুর দুটি উদ্ধার করা হয়েছে। এক নারী থানায় কুকুর দুটোকে রেখে গেছেন। তবে লেডি গাগার কুকুরকে গুলি ও চুরির সঙ্গে সেই নারী জড়িত নন বলে জানা গেছে।

অ্যাসোসিয়েট প্রেস লস অ্যাঞ্জেলেস পুলিশের বরাতে বলেছে, স্থানীয় সময় বুধবার লস অ্যাঞ্জেলেসের হলিউড থেকে কুকুরগুলো চুরি করেন দুই ব্যক্তি। শুক্রবার এক নারী লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের অলিম্পিক কমিউনিটি পুলিশ স্টেশনে কুকুর দুটি দিয়ে যান।

পুলিশের রবারি ও হোমিসাইড বিভাগের কমান্ডিং অফিসার ক্যাপটেন জোনাথন টিপেট এ তথ্য নিশ্চিত করেছেন।

কুকুর চুরির পর ৫ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করেছিলেন লেডি গাগা। তিনি বর্তমানে রোমে আছেন, সেখানে একটি ছবির শুটিং করছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

লেডি গাগার কুকুর উদ্ধার

প্রকাশিত : ০৮:২১:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১