০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

বাঘের সামনে শচীন, ভিডিও ভাইরাল

ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের একটি ভিডিও ভাইরাল হয়েছে। বুধবার তার ভেরিফাইয়েড ফেসবুক পেজ, টুইটার ও ইউটিউব চ্যানেলে ৪ মিনিট ৪২ সেকেন্ডের ওই ভিডিওটি শেয়ার করেন।

ভিডিওতে দেখা যায়, গভীর জঙ্গলে জিপে করে ঘুরছেন শচীন। কিছু জায়গায় কাটা গাছের আঘাতে মাথা নোয়াতে হচ্ছে তাকে। একটা সময় বাঘ তাদের দিকেই তাকিয়ে এগিয়ে আসতে থাকে। তখন, চুপ হয়ে প্রায় নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকেন শচীন টেন্ডুলকার ও তার সঙ্গীরা।

গত জানুয়ারিতে তাড়োবা সাফারি অভিযানে এ অভিজ্ঞতা মুখোমুখি হন ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা এ ব্যাটসম্যান।

একেবারে সামনে থেকে বাঘ দেখার অভিজ্ঞতার ভিডিওটি ইতোমধ্যে ভার্চুয়াল জগতে ভাইরাল হয়েছে।

তাড়োবা টাইগার প্রকল্পে সাফারি অভিযানে গিয়েছিলেন শচীন টেন্ডুলকার। টেন্ডুলকারের পছন্দের জায়গা তাড়োবা। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানকার অভিজ্ঞতার একটি ভিডিও তার ভক্তদের জন্য শেয়ার করেছেন তিনি।

এ সময় তিনি অনুভূতি ব্যক্ত করে লেখেন, আমার প্রিয় তাড়োবা সাফারি পার্কে বাঘ দেখেছি। এটা খুব রোমাঞ্চকর একটি ভ্রমণ ছিল, কারণ খুব কাছ থেকে বন্যপ্রাণীদেরকে দেখেছি।

প্রসঙ্গত, তাড়োবা় আন্ধেরি টাইগার রিজার্ভ, মহারাষ্ট্রের সবচেয়ে বড় ও পুরনো টাইগার রিজার্ভ। এক সময় এই জঙ্গলে বাঘ শিকার বৈধ ছিল। কিন্তু ১৯৩৫ সালের পর শিকার নিষিদ্ধ হয়। এর কুড়ি বছর পর, ১৯৫৫ সালে এই অরণ্য সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষিত হয়। ১৯৮৬ সালে এর ঠিক পাশেই ‘আন্ধেরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি’ তৈরি হয়। ১৯৯৫ সালে তাড়োবা ন্যাশনাল পার্ক ও ‘আন্ধেরি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি’ একসঙ্গে করে নাম হয় তাড়োবা আন্ধেরি টাইগার রিজার্ভ। ওয়াইল্ড লাইফ চর্চার জন্য যা একেবারে যথাযথ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বাঘের সামনে শচীন, ভিডিও ভাইরাল

প্রকাশিত : ০৭:২৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১