০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

নাজিমুদ্দিনের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

সব উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ভারত লিজেন্ডসের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ লিজেন্ডস। বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছেন ওপেনার নাজিমুদ্দিন ও জাবেদ ওমর বেলিম। উদ্বোধনী জুটিতে ৮ ওভারে ৫৯ তুলেন তারা।

মাত্র ১ রানের জন্য অর্ধশত পূরণ করতে পারেননি নাজিমউদ্দিন। ৩৩ বলে ৪৯ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। ১৯ বলে ১২ রান করে সাজঘরের পথ ধরেন জাভেদ।

এরপরের ব্যাটসম্যানরা সেই শুরুর সুবিধাটা কাজে লাগাতে পারেননি। নাফীস ইকবাল (৭), মোহাম্মদ রফিক (১), হান্নান সরকার (৩), আবদুর রাজ্জাক (২), মোহাম্মদ শরীফরা (৫) একের পর এক সাজঘরে ফিরতে থাকেন। রাজিন সালেহ আউট হন ২৪ বলে ১২ রানের ধীর ইনিংস খেলে।

শেষদিকে খালেদ মাহমুদ সুজনের ৭ বলে ৭ (এক বাউন্ডারিতে) আর খালেদ মাহমুদ পাইলটের ৫ বলে অপরাজিত ৬ রানে ভর করে ১০৯ রান পর্যন্ত গিয়েছে বাংলাদেশ লেজেন্ডসের ইনিংস। দুই বল বাকি থাকতে অলআউট হয়েছে তারা।

বাংলাদেশ লিজেন্ডস একাদশ: জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, নাফিস ইকবাল,রাজিন সালেহ, নাজিমুদ্দিন, মোহাম্মদ শরিফ, খালেদ মাসুদ ( উইকেটরক্ষক), খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক (অধিনায়ক), আলমগীর কবির ও আব্দুর রাজ্জাক।

ভারত লিজেন্ডস একাদশ: শচীন টেন্ডুলকার (অধিনায়ক), বীরেন্দ্রর শেবাগ, যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ, ইউসুফ পাঠান, নামান ওঝা, ইরফান পাঠান, মানপ্রিত গনি, বিনয় কুমার, প্রজ্ঞান ওঝা ও মুনাফ প্যাটেল।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নাজিমুদ্দিনের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

প্রকাশিত : ০৯:১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১