০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৬

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে নাইজার সীমান্তবর্তী একটি গ্রামে শুক্রবার ওই হামলা হয় বলে স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। গণমাধ্যমের খবরে বলা হয়, দেশটির সোকোতো প্রদেশের তারা গ্রামে ভোরের দিকে হামলা চালায় স্থানীয়ভাবে ‘ডাকাত’ হিসেবে পরিচিত অপরাধী চক্রের সঙ্গে জড়িত দুর্বৃত্তরা। এসব সন্ত্রাসী বছরের পর বছর ধরে হত্যা, অপহরণ, লুটতরাজসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সাইদু নাইনো ইব্রাহিম নামে ওই এলাকার আইনপ্রণেতা বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা নিশ্চিত করে জানান, হামলায় আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, হামলাকারীরা ১০০-র বেশি গরু লুট করে নিয়ে গেছে। নাইনো ইব্রাহিম আরও বলেন, হামলাকারী দুর্বৃত্তরা পার্শ্ববর্তী প্রদেশের দগোন জাঙ্গো নামক এলাকা থেকে এসেছিল। তার দাবি, হামলাকারীরা প্রতিনিয়ত এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে হামলা করছে, গ্রামবাসীদের হত্যা করছে এবং মালামাল ও গবাদি পশু লুট করছে।

ট্যাগ :
জনপ্রিয়

গণতান্ত্রিক সরকারের তথ্য কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে: অধ্যাপক নাহরিন

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৬

প্রকাশিত : ১২:০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১