০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

শুরুতেই বাজে অভিজ্ঞতা দীঘির

‘তুমি আছো তুমি নেই’ চলচ্চিত্রটির মাধ্যমে চিত্রনায়িকা হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া দীঘি। এরই মধ্যে জল ঘোলা হয়ে গেছে বেশ। আগামীকাল শুক্রবার সিনেমাটি মুক্তি পাচ্ছে। তবে দীঘির এমন অভিষেক চাননি বাবা সুব্রত। বলছেন, মেয়েটার শুরুটা ভালো হলো না।

ছবিতে সুব্রতও অভিনয় করেছেন। শুধু দীঘিকে কেন, বাবা সুব্রতকেও এক টাকাও পারিশ্রমিক দেননি নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। সেটা বকেয়া থেকে গেছে। এর আগে জানা যায়, দীঘির এক লাখ টাকা পারিশ্রমিক বাকি রেখেছেন।

সুব্রত বড়ুয়া ‘তুমি আছো তুমি নেই’ চলচ্চিত্র নিয়ে নানা আক্ষেপ জানালেন। আক্ষেপ করে বললেন, আমার মেয়েটা চলচ্চিত্রে এসে খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হলো। এভাবে যদি একটা ইন্ডাস্ট্রিতে নতুন একজন এসে এই অভিজ্ঞতার মুখোমুখি হয় তাহলে এখানে কে আসবে। নানাজন এ নিয়ে নানা কথা বলছেন।

পরিচালক ঝন্টুকে উদ্দেশ্য করে সুব্রত আরো বলেন, ‘তিনি সিনিয়র নির্মাতা। তার কথায় সব করেছি। ডাবিং শেষ করেও পারিশ্রমিক এখনো পরিশোধ হয়নি। আজকে না কালকে, এ রকম অনেক হয়েছে। তবুও মেনে নিয়েছি। শুধু আমার মেয়ে না। আমিও শিকার।

চিত্রনায়িকা হিসেবে অভিষিক্ত হতে যাওয়া দীঘি নিজের প্রথম ছবির ট্রেলার দেখে নেতিবাচক মন্তব্য করেন। বিব্রত দীঘি গণমাধ্যমকে জানান, ‘ট্রেলারের যদি এমন অবস্থা হয় তাহলে সিনেমা দেখতে কে প্রেক্ষাগৃহে আসবে?’ তার এই মন্তব্য শুনে তেলে বেগুনে জ্বলে ওঠেন দেলোয়ার জাহান ঝন্টু। যার ফলে ঝন্টু মানহানি মামলার কথা জানান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শুরুতেই বাজে অভিজ্ঞতা দীঘির

প্রকাশিত : ০৮:১৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১