ভারতের রায়পুরে চলছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। সন্ধ্যায় শহীদ বীর নারায়ণ সিংহ আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক ভারত লিজেন্ডসের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস।
ভারত লিজেন্ডসের নেতৃত্বে রয়েছেন কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। দলে আছেন বীরেন্দর শেবাগ, যুবরাজ সিং ও ইরফান পাঠানদের মতো তারকারা। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে আছেন জন্টি রোডস। দলে খেলছেন মাখায়া এনটিনি, নিকি বুয়েদের মতো তারকারা। টুর্নামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে ভারত। অন্যদিকে, তিন ম্যাচে ২টি জয় রয়েছে প্রোটিয়া লিজেন্ডদের।
দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস স্কোয়াড: মরনে ফন উইক, আলভিরো পিটারসেন, নিকি বোয়ে, অ্যান্ড্রু পুটিক, থান্ডি শাবালালা, লুটস বোসম্যান, লয়েড নরিস জোনস, জান্ডার ডি ব্রুইন, মোন্ডে জোন্দেকি, গারনেট ক্রুগার, রজার তেলেমাচুস, জন্টি রোডস, মাখায়া এনটিনি এবং জাস্টিন কেম্প।
ভারত লিজেন্ডস স্কোয়াড: শচীন টেন্ডুলকার, বীরেন্দ্রর শেবাগ, যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ, ইউসুফ পাঠান, নামান ওঝা, জহির খান, প্রজ্ঞান ওঝা, নোয়েল ডেভিড, মুনাফ প্যাটেল, ইরফান পাঠান এবং মানপ্রিত গনি।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























