০৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

আবদুল মতিন খসরু এমপি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন কুমিল্লা ৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনের এমপি, সাবেক আইন মন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু। সভাপতিসহ সাত পদে জয় পেয়েছেন আওয়ামী সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা।

অপরদিকে সম্পাদক পদে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত নীল প্যানেলের রুহুল কুদ্দুস কাজল। এছাড়া আরও পাঁচ পদে জয় পেয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। সহ-সভাপতি ও সহ-সম্পাদক পদে উভয় প্যানেল থেকে একজন করে নির্বাচিত হয়েছেন। ট্রেজারার নির্বাচিত হয়েছেন আওয়ামী সমর্থিত সাদা প্যানেল থেকে। এছাড়া সদস্য পদে সাদা প্যানেলের ৪ ও নীল প্যানেলের ৩ জন নির্বাচিত হয়েছেন। বুধ ও বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে শুক্রবার বিকাল ৩টায় তা গননা করা হয়। রাতে ফল ঘোষণা করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন কমিশন। এবার ১৪টি পদের বিপরীতে মোট ৫১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গত নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতিসহ ৬টি পদে সরকার সমর্থক আইনজীবীরা এবং সম্পাদকসহ ৮টি পদে বিএনপির সমর্থক আইন জীবীরা বিজয়ী হয়েছিল৷ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে কুমিল্লা-৫ বুড়িচং- ব্রাহ্মণপাড়া আসনের এমপি, সাবেক আইন মন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু জয়ী হওয়ায় বুড়িচং- ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরন করেছে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন৷

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

আবদুল মতিন খসরু এমপি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত

প্রকাশিত : ০৭:৩২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১