০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

লজ্জার হারে সিরিজ শুরু বাংলাদেশের

  • খেলা ডেস্ক:
  • প্রকাশিত : ০৯:৪৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • 53

বাংলাদেশ এবং নিউজল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লজ্জাজনক ভাবে হেরেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে আজ নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে টাইগাররা।

৮ উইকেটের হার হারতেই পারে। কিন্তু হারের ব্যবধানের চেয়ে হারের ধরণটা ছিল দৃষ্টি কটু। ওয়ানডে ম্যাচে বাংলাদেশের প্রথমে ব্যাটিংয়ের পর নিউজিল্যান্ড যে টার্গেটই পেয়েছিল মাত্র ১৩২ রানের।

আজকে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটসম্যান ছিল অসহায়। একজনও বলার মত কিংবা ভালো কোন স্কোর করতেই পারেনি। নিউজিল্যান্ডের গতিশীল বোলারদের সামনে দৃষ্টিকটু ভাবে আউট হচ্ছিলো বাংলাদেশের ব্যাটসম্যানরা।

১৩২ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ২১.২ ওভারে ২ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। ওপেনার হেনরি নিকোলস ৪৯ ও উইলি ইয়ং ১১ রানে অপরাজিত থাকেন। এছাড়া গাপটিল ৩৮ এবং কনওয়ে ২৭ রান করে আউট হন।

ট্যাগ :
জনপ্রিয়

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী

লজ্জার হারে সিরিজ শুরু বাংলাদেশের

প্রকাশিত : ০৯:৪৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১