১০:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

কিশোরী বয়সে দুইবার ধর্ষিত হওয়ার দাবি ডেমি লোভাটোর

মার্কিন গায়িকা ও অভিনেত্রী ডেমি লোভাটো

সম্প্রতি মার্কিন গায়িকা ও অভিনেত্রী ডেমি লোভাটো কিশোরী বয়সে দুইবার ধর্ষিত হওয়ার দাবি করেছেন।

তিনি জানান, ‘ডিজনিতে কাজ করার সময় ১৫ বছর বয়সে তাকে এক ব্যক্তি খাবারে মাদক মিশিয়ে দেয়। পরে ব্যক্তিটি ফাঁকা ঘরে নিয়ে ডেমিকে ধর্ষণ করে। পরে ডেমিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মাদকাসক্ত থাকার কারণে পুলিশকে কোনরকম জবাব দিতে পারেননি ডেমি। ঘটনাটি তিনি চেপে যেতে বাধ্য হন। দুর্ভাগ্যবশত তারপরও ওই ধর্ষককে সবসময়ই চোখের সামনে দেখতে হয়েছে অভিনেত্রীকে।’

এরপর ২০১৮ সালে আরও একবার ধর্ষণের স্বীকার হয়েছেন বলে ডেমি জানিয়েছেন। দ্বিতীয়বার ধর্ষণের পর ডেমি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
প্রসঙ্গত, এসএক্সএসডব্লিউ সংগীত উৎসবে ‘ডেমি লোভাটো: ডান্সিং উইথ দ্য ডেভিল’ তথ্যচিত্রের একটি অংশে তিনি দুইবার ধর্ষিত হওয়ার চাঞ্চল্যকর এই তথ্য জানান।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর জন্মদিন আজ: পিতার আদর্শে মানুষের পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

কিশোরী বয়সে দুইবার ধর্ষিত হওয়ার দাবি ডেমি লোভাটোর

প্রকাশিত : ১১:৫৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১