১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

চলচ্চিত্রে অভিষেক, যা বললেন মিথিলা

অবশেষে চলচ্চিত্রে কাজের জন্য চুক্তিবদ্ধ হলেন মিথিলা। অনন্য মামুনের ‘অমানুষ’ ছবিতে নিরবের বিপরীতে অভিনয় করবেন তিনি। আগামী ২৪ মার্চ থেকে ঢাকায় ছবিটির চিত্রায়ন শুরু হবে। এরপর তারা যাবেন বান্দরবান ও রাঙামাটিতে। থ্রিলার ধাঁচের গল্প নিয়ে সাজানো হয়েছে এর চিত্রনাট্য।

মডেলিং, উপস্থাপনা, নাচ, গান, ছোট পর্দায় অভিনয়সহ সবই করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। রুপালি পর্দায় তার পথচলা শুরু হওয়ার খবর শোনা গেলেও শেষ পর্যন্ত হয়ে উঠছিল না।

ব্যস্ততার কারণে এতদিন বড় পর্দা নিয়ে অত বেশি করে ভাবতে পারেননি বলে জানালেন মিথিলা। তার কথায়, ‘ব্র্যাকের সঙ্গে ১৩ বছর ধরে যুক্ত আছি। এছাড়া আমার নিজের লেখাপড়া আছে। সন্তানকে সামলাতে হয়। চাকরির কারণে দেশের বাইরে আসা-যাওয়ার ব্যাপার ছিল। কিন্তু এখন করোনা মহামারির কারণে ভ্রমণটা একটু কমেছে। তাই সময় মিললো। এবার মনে হলো চলচ্চিত্রে পথচলাটা শুরু করি।’

মিথিলা অভিনয়ের প্রতি ভালোলাগার কথা উল্লেখ করেছেন আলাদাভাবে, ‘আমি অভিনয় ভালোবাসি। আমি একজন অভিনেত্রী। বিভিন্ন পরিসরে আমি অভিনয়টা করতে চাই। টিভি দিয়ে আমার শুরুটা হয়েছিল। করোনা মহামারির পর ওয়েব সিরিজে কাজ করছি। এবার বড় পর্দার দর্শকদের সামনে হাজির হচ্ছি।’

এদিকে নিজের মেয়ে আইরা তেহরীম খানকে নিয়ে শিশুদের জন্য ভ্রমণবিষয়ক বই লিখেছেন মিথিলা। শিশুতোষ গ্রন্থের ব্র্যান্ড গুফি থেকে বের হচ্ছে এটি। তিনি মোট পাঁচটি বইয়ের সিরিজ লেখার জন্য গুফির মূল প্রতিষ্ঠান লাইট অফ হোপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

সিরিজটির নাম ‘আইরা আর মায়ের অভিযান’। এর প্রথম গল্প ‘তানজানিয়ার দ্বীপে’ প্রকাশ হচ্ছে এবারের অমর একুশে বইমেলায়। আগামী ২৭ মার্চ বিকেল ৫টায় মেলার শিশু চত্বরে লাইট অফ হোপের স্টলে (৫৭১) এর মোড়ক উন্মোচন হবে। এতে উপস্থিত থাকবেন মা-মেয়ে। এছাড়া অতিথি হিসেবে আসবেন কথাশিল্পী আনিসুল হক।

ভ্রমণবিষয়ক গ্রন্থ প্রসঙ্গে মিথিলা জানান, সিরিজটির মূল বিষয়বস্তু সাত বছরের মেয়ে আইরার চোখে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ এবং সেসব স্থান থেকে বিভিন্ন বিষয় শেখাকে ঘিরে। এর মধ্যে ‘তানজানিয়ার দ্বীপে’ ছয় বছর থেকে ১২ বছর বয়সী শিশুদের উপযোগী। তার কথায়, ‘আগেই বলেছি কাজের সুবাদে আমাকে বিভিন্ন দেশে যেতে হয়েছে। আমার ভ্রমণসঙ্গী আইরা। ‘তানজানিয়ার দ্বীপে’ গল্পটি আইরার চোখ দিয়ে লেখা। পুরো ভ্রমণ শেষে সে শেখে কীভাবে ভয়কে জয় করা যায়।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চলচ্চিত্রে অভিষেক, যা বললেন মিথিলা

প্রকাশিত : ০৫:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১