২৩ মার্চ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘মমতাজ মহল’। মাসুদুর রহমান-এর রচনা ও সজীব মাহমুদ-এর পরিচালনায় নাটকটি প্রচারিত হবে প্রতি সপ্তাহে মঙ্গল ও বুধবার রাত ০৮টা ১৫মিনিটে। নতুন নাটক শুরু হওয়া প্রসঙ্গে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘নাটকের গল্পটি খুবই ভালো। মমতাজ মহল হলো পারিবারিক ভালোবাসার মহল, সমাজের একটি অংশ মাত্র। এখানে সব ধরনের চরিত্র রয়েছে। মমতাজ মহলের মালিক ঈমান স্ত্রীর জন্য মমতাজ মহল করলেও তার সুপ্ত বাসনা তার ঘর হোক পৃথিবীর সবচেয়ে ভালো ঘর। গল্পের ভেতরে অনেকগুলো পরিবার মিলে হয়ে উঠেছে সমাজের একটা ক্ষুদ্র অংশ। তাদের চরিত্র হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তাদের সুখ-দু:খ, আনন্দ বেদনা ও সমস্যার সমাধানগুলো ক্যামেরা বন্দী করে জীবনের প্রতিচ্ছবি হিসেবে উপস্থাপন করা হয়েছে। আশা করা যায়, সবকিছু মিলিয়ে দর্শক তার স্বপ্নের পৃথিবী মমতাজ মহলেই খুঁজে পাবেন। আশা করি, দর্শকের ভালো লাগবে।’ নাটকটিতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, উর্মিলা শ্রাবন্তী কর, তানিয়া বৃষ্টি, এলেন শুভ্র, শাওন, রিমি করিম, গোলাম ফরিদা ছন্দা, সাবেরী আলম, মীম, সায়েরা জাহান, নয়ন, তানভীর মাসুদ, আলামীন সবুজ, মিশু রহমান, টুটুল চৌধুরী, লিটন প্রমুখ
তাজমহল ভালোবাসার প্রতীক। মমতাজ মহল হলো পারিবারিক ভালোবাসার মহল, সমাজের একটি অংশ মাত্র। এখানে সব ধরনের চরিত্র রয়েছে। মমতাজ মহলের মালিক ঈমান স্ত্রীর জন্য মমতাজ মহল করলেও তার সুপ্ত বাসনা তার ঘর হোক পৃথিবীর সবচেয়ে ভালো ঘর। পুরান ঢাকার বনেদি পরিবারের ছেলে সামাজিক সীমাবদ্ধতাটুকু কাটিয়ে নিজের মতো করে পৃথিবী গড়তে চান। যে কারণে চির-চেনা পুরান ঢাকার পরিবেশ ছেড়ে তিনি নতুন ঢাকায় এসেছেন। তিনি বুকের ভিতর জমিয়ে রাখা ব্যাথাকে হাসির মাধ্যমে চারিদিক মাতিয়ে রাখেন। দুই মেয়ে সারা সাহু মহা দুষ্ট।
ফ্ল্যাট বাড়ির দ্বিতীয় সদস্য সায়মা। একমাত্র ছেলেকে নিয়ে বসবাস। সায়মা প্রচন্ড সাজগোজ করে এবং নিজেকে ফিটফাট রাখেন। এটাই তার সুখ। তবে এর প্রভাব পড়ে ঈমান আলীর পরিবারের উপর। মফিজুর রহমান একবার ছ্যাকা খেয়ে জীবনে বিয়ে করবে না বলে পন করেছিলো। কিন্তু এই শহরে ব্যাচেলর লাইফ মেনটেন করতে করতে ক্লান্ত। মফিজ যেখানে বাবু সেখানে। সে মীমকে ভালবাসে। সে খবর নিয়ে দেখে বাবু মমতাজ মহলে সেও এখানে আসা শুরু করে। শেয়ার বাজারে ব্যবসা করে হঠাৎ দুলু মিয়া আংগুল ফুলে কলা গাছ। বাড়ি করার মুরোদ নেই কথাটা শুনতে শুনতে বিরক্ত হয়ে সে মমতাজ মহলে ফ্ল্যাট কিনে চলে আসে। সাথে তার বদরাগী মেয়ে পদ্ম ও ঝগড়াটে স্ত্রী সুষমা।
সালমা বাড়ির বড় মেয়ে কোন একদিন মার্কেটে মা বোনকে দেখে কখন যে নিজের অজান্তে চোখের পানি পড়েছে সে নিজেও জানে না। ঠিকানা খুঁজে সে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে। সে মা-বাবাকে না জানিয়ে গোপনে বিয়ে করেছে।
গল্পের ভেতরে অনেকগুলো পরিবার মিলে হয়ে উঠেছে সমাজের একটা ক্ষুদ্র অংশ। তাদের চরিত্র হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তাদের সুখ-দু:খ, আনন্দ বেদনা ও সমস্যার সমাধানগুলো ক্যামেরা বন্দী করে জীবনের প্রতিচ্ছবি হিসেবে উপস্থাপন করা হয়েছে। আশা করা যায়, সবকিছু মিলিয়ে দর্শক তার স্বপ্নের পৃথিবী মমতাজ মহলেই খুঁজে পাবেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























