১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

অবশেষে ঈদে পর্দায় ফিরছেন সিমলা

সিমলা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী চিত্রনায়িকা সিমলা। বলিউডে কাজের স্বপ্ন নিয়ে দুই বছরের বেশি সময় ধরে তিনি মুম্বাই বসবাস করছিলেন। গেল মাসের মাঝামাঝিতে ফিরেছেন ঢাকায়। প্রায় সাত বছর বড়পর্দায় ‘ম্যাডাম ফুলি’ খ্যাত এই অভিনেত্রীর দেখা না মিললেও নানা কারণে ছিলেন আলোচনায়।

অবশেষে পর্দায় ফিরছেন চিত্রনায়িকা সিমলা। ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। এমনটাই জানালেন ছবির নির্মাতা রুবেল আনুশ। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে ছবির ফার্স্ট লুক। সেখানেই জানানো হয়েছে, ‘নিষিদ্ধ প্রেমের গল্প’র মুক্তির কথা।

পরিচালক বলেন, ‘সিনেমার শুটিং, ডাবিং, এডিটিং থেকে শুরু করে সব কাজ শেষ। আগামী ঈদুল ফিতরে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে এটি। সে অনুযায়ীই প্রস্তুতি নিচ্ছি।’

অসম প্রেমের গল্প নিয়ে নির্মিত এই ছবিতে সিমলার বিপরীতে দেখা যাবে ‘ঘেটুপুত্র কমলা’ খ্যাত অভিনেতা মামুনকে। মাঝে ছবির নাম পরিবর্তন করে রাখা হয় ‘প্রেম কাহন’। কিন্তু সর্বশেষ ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামেই ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা রুবেল আনুশ।

ছবিতে সিমলা-মামুন ছাড়াও অভিনয় করেছেন আবুল হায়াত, রুমাই নোভিয়া, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

অবশেষে ঈদে পর্দায় ফিরছেন সিমলা

প্রকাশিত : ০৫:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১