১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপির সুবর্ণ জয়ন্তীর সকল কর্মসূচি স্থগিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সুবর্ণ জয়ন্তী কর্মসূচী ৩০ মার্চ পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে। করোনাভাইরাস পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠা ও সরকারের নানা প্রতিবন্ধকতা কর্মসূচি পালনে অসুবিধা তৈরি করছে জানিয়ে এ ঘোষণা দেয় বিএনপি।

আজ বুধবার গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ড. খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, বিএনপি যেন কর্মসূচি স্বচ্ছন্দে যাতে পালন করতে না পারে তার জন্য সরকার নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সরকারের জন্মশত বার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে বিদেশী মেহমানদের সফরকে কেন্দ্র করে বিএনপির বেশ কিছু কর্মসূচির অনুমতি পাওয়া যায়নি। এর মধ্যে রয়েছে ২২ মার্চের সিম্পোজিয়াম, ২৫ মার্চের আলোচনা সভা, ২৬ মর্চের সুবর্ণ জয়ন্তীর র‌্যালী ও ৩০ মার্চের সোরওয়ার্দী উদ্যানের সমাবেশের অনুমতি।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি ভয়ংকর ও বিপদ জনক অবস্থায় উপনীত হয়েছে। চলতি সপ্তাহে বাংলাদেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। এ বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি একটানা ৭ সপ্তাহ যেখানে শনাক্তের হার ৫ শতাংশের নিচে ছিল, সেখানে চলতি সপ্তাহে তার হার ১৩.৬৯ শতাংশে বৃদ্ধি পেয়েছে। গত কল্য ২৪ ঘন্টায় শনাক্তের সংখ্যা ৩ হাজার ৫৫৪ জন, যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যা। সরকারের দেয়া এ হিসাবও প্রকৃত চিত্র নয় বলে বিশেষজ্ঞমহল মনে করে। গত কয়েক দিন যাবৎ দৈনিক যে পরিমান পরীক্ষা করা হচ্ছে, তার মধ্যে বড় অংশ জন্ম শত বার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে পরীক্ষা করা হয়েছে। এর বাইরে রয়েছে বিদেশগামী যাত্রী। তাই সাধারণ জনগণকে পরিক্ষার আওতায় আনলে সংক্রমণের সংখ্যা আরো অনেক গুনে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিটি পরিক্ষা কেন্দ্রের সামনে পরিক্ষা প্রার্থীদের লাইন প্রতিদিন দীর্ঘ হচ্ছে। জনমনে সৃষ্টি হয়েছে নিরাপত্তাহীনতা ও শংকা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

শেষ মুহূর্তের গোলে চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল

বিএনপির সুবর্ণ জয়ন্তীর সকল কর্মসূচি স্থগিত

প্রকাশিত : ০৬:২০:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১