০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

নেপাল ম্যাচেও ‘পরীক্ষা’ চালাবেন বাংলাদেশ কোচ

প্রথম ম্যাচে সুযোগ দিয়েছেন তিন নতুনকে। কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে একাদশ নিয়ে করেছেন পরীক্ষা-নিরীক্ষা। বাংলাদেশ কোচ জেমি ডে জানালেন, এর ধারাবাহিকতা বজায় থাকবে স্বাগতিক নেপালের বিপক্ষেও।

নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার ১-০ গোলের জয়ে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। আগামী শনিবার দলের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।

কিরগিজস্তানের বিপক্ষে অভিষেক হয় রিমন হোসেন, মেহেদী হাসান রয়েল ও হাবিবুর রহমান সোহাগের। তিন জনই সুযোগ কাজে লাগিয়ে জয় করেছেন ডের মন।

শুরু থেকেই এই টুর্নামেন্টে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য নতুনদের আরও ভালোভাবে পরখ করে নেওয়ার ভাবনা ছিল বাংলাদেশ কোচের। প্রথম ম্যাচ জেতায় সুযোগটা আরও বেড়ে গেছে ডের জন্য।

“আমি যতটা সম্ভব, সব ম্যাচই জিততে চাই। কিন্তু আবারও বলছি আমরা খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে চাই। নেপালের বর্তমান দলটি বাংলাদেশে সবশেষ খেলা দলের চেয়ে শক্তিশালী হবে। কঠিন ম্যাচ হবে। কিন্তু আমি আগেও বলেছি, নেপালের বিপক্ষে আমরা ভিন্ন একটি দল খেলাব। সামনে ম্যাচের দিকে তাকিয়ে আছি।”

বৃহস্পতিবার নেপাল-কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ মুখোমুখি হবে। নেপাল জিতলে কিংবা ম্যাচটি ড্র হলে ফাইনালের মঞ্চে উঠে যাবে বাংলাদেশ। তবে ফাইনালের কথা না ভেবে কীভাবে সবচেয়ে বেশি খেলোয়াড়কে সুযোগ দেওয়া যায় সেই হিসাব মেলাতে ব্যস্ত ডে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

নেপাল ম্যাচেও ‘পরীক্ষা’ চালাবেন বাংলাদেশ কোচ

প্রকাশিত : ০৯:৪১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১