০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

সুবর্ণজয়ন্তীতে গাজীপুরে মাতাবেন জেমস

করোনাভাইরাসের সংক্রমণের পর প্রথমবারের মতো লাইভ স্টেজ শো’তে আসছেন জেমস। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে গাজীপুরে একটি বিশেষ কনসার্টে অংশ নিচ্ছেন জেমস ও তার দল নগরবাউল।

আগামীকাল শুক্রবার গাজীপুর সিটি করপোরেশনের আয়োজনে এই বিশেষ কনসার্টটি অনুষ্ঠিত হচ্ছে। সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে আয়োজিত এ কনসার্টটির সমন্বয়ের দায়িত্বে রয়েছেন উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ।

তিনি জানান, দিনব্যাপী অনুষ্ঠানে বিকেল তিনটায় সাংস্কৃতিক পর্বে জেমস অংশ নেবেন। অনুষ্ঠানে সংগীতশিল্পী সালমাও গান গাইবেন।

প্রসঙ্গত, বর্তমানে নগরবাউলের লাইনআপে রয়েছেন ভোকাল ও গিটারে জেমস, ড্রামসে আহসান এলাহি ফান্টি, গিটারে সুলতান রায়হান খান, বেস গিটারে তালুকদার সাব্বির, কিবোর্ডে খোকন চক্রবর্তী এবং ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির সভাপতি জাকির, সাধারণ সম্পাদক রঞ্জু

সুবর্ণজয়ন্তীতে গাজীপুরে মাতাবেন জেমস

প্রকাশিত : ০৪:২২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১