২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। এ বছর স্বাধীনতার ৫০ বছর পূর্তি হচ্ছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হাসান আহমেদ চৌধুরী কিরণ এর উপস্থাপনা ও পরিচালনায় এটিএন বাংলার বিশেষ আলোচনা অনুষ্ঠান- “আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি”। অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশগ্রহণ করেছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, অধ্যাপক এম এম আকাশ এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক ও গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর। অনুষ্ঠানটি প্রচার হবে ২৬ মার্চ ২০২১, শুক্রবার সকাল ১১ টায় এটিএন বাংলায়।
“আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি” অনুষ্ঠানে আলোচকগণ মহান মুক্তিযুদ্ধকালীন সময়ের স্মৃতি রোমন্থনের পাশাপাশি স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের প্রত্যাশা ও প্রাপ্তির কথা ব্যক্ত করেছেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























