১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

এফডিসিতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

আমেরিকার অস্টিন ও লসেঞ্জেলেস আন্ডার দ্যা স্টার চলচ্চিত্র উৎসব কমিটি বাংলাদেশ পরিচালক সমিতিকে ‘ঢাকা আন্ডার দ্যা স্টার ফিল্ম ফেস্টিভ্যাল’ নামে চলচ্চিত্র উৎসব যৌথভাবে আয়োজনের প্রস্তাবনা দিয়েছে। চলচ্চিত্র উৎসব দুটির একমাত্র বাংলাদেশি বিচারক নোমান রবিনের মাধ্যমে ২৫ মার্চ উক্ত প্রস্তাবনাটি সমিতির বর্তমান সভাপতি মুশফিকুর রহমান গুলজারের হাতে তুলে দেওয়া হয়। সমিতি প্রস্তাবে রাজি হলে মে মাসে ফেস্টিভ্যালের অন্যতম পরিচালক বাংলাদেশি বংশভূত মার্কিন অভিনেতা, প্রযোজক সাফাত ফারায়জি ঢাকায় আসবেন এবং বিষয়টিকে চূড়ান্ত করবেন।

এই প্রসঙ্গে নোমান রবিন বলেন, ‘সারা বিশ্ব থেকে অসংখ্য চলচ্চিত্র জমা পড়ে এই উৎসবে। উক্ত উৎসব কমিটিকে আমি আমাদের গৌরবময়য় ও ঐতিহ্যবাহী সংগঠনের সাথে যৌথভাবে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজনের প্রস্তাব পেশ করলে তারা সম্মতি জ্ঞাপন করে। এখন বাকি সমিতির মর্জি।’

সাফাত ফারায়জি বলেন, ‘অস্টিন ও লসেঞ্জেলেসের চলচ্চিত্র উৎসব দুটি আমেরিকার তরুণ অভিনেতা, পরিচালক, প্রযোজক, লেখকরা আয়োজন করে থাকে যা সারা রাত খোলা আকাশের নিচে, বিশাল পর্দায় আয়োজিত হয়ে থাকে। বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২৩টি বিভাগে নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। আমরা আশা করি ঢাকাতেও এরকম একটি উৎসব আয়োজন করলে সারা বিশ্ব থেকে নির্মাতারা এফডিসিতে আসবেন।’

প্রস্তাব প্রসঙ্গে মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘প্রস্তাবটি ভালো। আগামী নির্বাহী সদস্যদের মিটিং এ প্রস্তাবনাটি পেশ করা হবে। তারপর সাধারণ সভায় যদি বিষয়টি সর্বসম্মতিক্রমে পাশ হয় তবে ২১-২২ সালের নির্বাচিত কমিটি এটি বাস্তবায়নের দ্বায়িত্ব পাবে।’

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

এফডিসিতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

প্রকাশিত : ০৯:০০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১