১২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

এখন পর্যন্ত আমার জীবনে কোনো কাজে আমি হারিনি: জাহারা মিতু

জাহারা মিতু

বাংলা চলচ্চিত্রের তারকা অভিনেতা শাকিব খানের হাত ধরে বড় পর্দায় পথচলা শুরু করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জাহারা মিতু। আর তাই গদবাধা কাজ না করে খুব বেছে বেছে কাজ করতে চান এই প্রগতিশীল নায়িকা। টাকা কামানোর জন্য তিনি মিডিয়াতে আসেননি।

একটি গণমাধ্যমে মিতু বলেন, ‘টাকা কামানোর জন্য মিডিয়াতে আসিনি। টাকার চিন্তা করলে আরও অনেক কিছুই করতে পারতাম। সম্মান ও মানুষের ভালোবাসা পেতে আমি এই অঙ্গনে কাজ করতে এসেছি। সবার সেই ভালোবাসা আমি টেরও পাচ্ছি। এই ভালোবাসা আমার দায়িত্বও বাড়িয়ে দিয়েছে।’

তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত আমার জীবনে কোনো কাজে আমি হারিনি। প্রতিটা কাজে সফল হয়েছি। অনেকে বলে না, প্রত্যেক মানুষের জীবনে একটা স্ট্রাগল পিরিয়ড থাকে, আমার জীবনে তা ছিল না। আমি যখন নাটকে অভিনয় করছিলাম, প্রচুর নাটকের প্রস্তাব পাচ্ছিলাম। উপস্থাপনায় যখন ছিলাম, তখন অনেক উপস্থাপনার প্রস্তাব পাচ্ছিলাম। ছবির প্রস্তাবও প্রচুর পেয়েছি। কিন্তু আমি তা গ্রহণ করিনি।’

শাকিবের বিপরীতে ‘আগুন’ সিনেমায় অভিনয়ের পর টালিউডের দেবের সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। ‘কমান্ডো’ সিনেমার কাজ শুরু হলেও করোনার কারণে সেটি থমকে যায়। আগামী ২৫ জুন থেকে শুটিং শুরুর নতুন শিডিউল ঠিক করা হয়েছে বলে জানান নায়িকা। এছাড়াও বেশ কিছুদিনে তার কাছে ১০টি ছবিতে অভিনয় করার প্রস্তাব এসেছে। কিন্তু ওসব ছবি করাটা তার ঠিক হবে না বলেই ফিরিয়ে দিয়েছেন মিতু।

অনেকের বিভ্রান্তি দূর করে নিজের আর্থিক অবস্থার জানান দিয়ে মিতু বলেন, ‘অনেকে হয়তো ভাবতে পারেন, আমি কাজ কম করছি, তাহলে চলছি কীভাবে? আমি তাঁদের বলতে চাই, আমার পারিবারিক কিছু ব্যবসা আছে। সেখান থেকে আমার ফিন্যান্সিয়াল ব্যাকআপ চলে আসে। যার জন্য আমি নতুন করে টাকার কথা ভেবে, পেশা বদল করব, তা ভাবিনি। ছোটবেলা থেকে যেখানেই গিয়েছি, সফল হয়েছি। ভাগ্য এবারও আমাকে সফল করবে।’

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

এখন পর্যন্ত আমার জীবনে কোনো কাজে আমি হারিনি: জাহারা মিতু

প্রকাশিত : ০৮:১২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১