ইউরোপের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে গতরাতে মুখোমুখি হয়েছিল জায়ান্ট পর্তুগাল এবং সার্বিয়া। সার্বিয়ার মাঠে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচটি ড্র হয় ২-২ গোলে।
ম্যাচের প্রথমার্ধটা ছিল পর্তুগালের। ডিয়েগো জোতার জোড়া গোলে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায়। তবে দ্বিতীয়ার্ধটা আবার ছিল সার্বিয়ার। দ্বিতীয়ার্ধের শুরুর ১৫ মিনিটের মধ্যেই দুই গোল পরিশোধ করে তারা
খেলায় তখন সমতা। একেবারেই শেষ মুহূর্তে গিয়ে সার্বিয়ার জালে বল পাঠান ক্রিশ্চিয়ানো রোনালদো। সার্বিয়ান ডিফেন্ডার মার্কো ডিমিত্রোভিক স্লাইড করে বলটি ক্লিয়ার করেন। কিন্তু তার ক্লিয়ার করার আগেই বলটি গোললাইন অতিক্রম করে অনেকটাই ভেতরে চলে যায়
কিন্তু তারপরও রেফারি গোলের বাশি না বাজিয়ে উল্টো ম্যাচ শেষের বাশি বাজান।

























