০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

বড় লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়

  • খেলা ডেস্ক:
  • প্রকাশিত : ০৯:৫৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
  • 58

হ্যামিল্টনে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২১১ রানের বড় টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভারে ৬ উইকেটে ৮ রান করেছে বাংলাদেশ।

স্বাগতিকদের বড় স্কোরে ভীড় গড়েন দেন ডেভন কনওয়ে ও উইল ইয়ং। তৃতীয় উইকেটে এরা দু’জন ১০৩ রানের জুটি গড়েন। এই জুটির কল্যাণেই ২০ ওভার শেষে তিন উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২১০ রান জমা করে নিউজিল্যান্ড।
মাত্র ৩০ বলে ৫৩ রান করে ইয়ং ফিরলেও কনওয়ে খেলেছেন ৯২ রানের দারুন এক ইনিংস। ৫২ বলে ১১ চার আর তিন ছয়ে ইনিংসটি সাজান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। শেষ দিকে ফিলিপস ১০ বলে ২৪ রানের জড়ো ইনিংস খেললে ২১০ রানের পুজি পায় স্বাগতিকরা।
বাংলাদেশের বোলারদেও মধ্যে অভিষেক ম্যাচের প্রথম ওভারেই উইকেট পান বামহাতি স্পিনার নাসুম আহমেদ।

অভিষেক হওয়া কিউই ওপেনার ফিন অ্যালেনকে ফিরিয়েছেন প্রথম ওভারের শেষ বলেই! নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটটিও দখলেনেন অভিষিক্ত এই স্পিনার। ভয়ঙ্কর গাপটিলকে ফেরান ৩৫ রানে।

নাসুম ছাড়া বাংলাদেশের অন্যকোন বোলার সুবিধা করতে পারেননি। বল হজাতে ব্যর্থ হয়েছেন মোস্তাফিজুর রহমান। চার ওভারে ৪৮ রান দিয়েছেন এই পেসার। সবচেয়ে খরচে ছিলেন অভিষিক্ত পেসার শরিফুল ইসলাম। তিনি চার ওভারে দিয়েছেন ৫০ রান। সাইফুদ্দিন ৪৩ ও মেহেদী ৩৭ রান দিয়ে নিয়েছেন এক উইকেট।
ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি সিরিজে ভাগ্য বদলের আশায় নেমেছে বাংলাদেশ। হ্যামিল্টনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।
আগে থেকেই সিরিজে নেই সাকিব আল হাসান। ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরেছেন তামিম ইকবাল। এছাড়া বড় ধাক্কা হয়ে এসেছে মুশফিকুর রহীমের চোটের খবর। এই প্রথম সাকিব, তামিম ও মুশফিকের যে কোনো একজন ছাড়া টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। তিন সংস্করণের হিসেবে এমন ঘটনা বাংলাদেশ ক্রিকেটে ২০০৬ সালের পর ঘটেনি।
অভিজ্ঞরা না থাকায় বড় পরীক্ষাই দিতে হবে নতুন চেহারার বাংলাদেশ টি-টোয়েন্টি দলকে। আজ এক ঝাঁক তরুণদের নিয়ে মাঠে নামছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ। মুশফিক না থাকায় উইকেটকিপিং করেন ওপেনার লিটন দাস। তামিমের জায়গায় আরেক ওপেনার হিসেবে খেলছেন তরুণ বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম। আফিফ হোসেন, মেহেদী হাসানও আছেন মূল একাদশে। তবে ব্যাটিংয়ের মূল দায়িত্ব সামলাতে হবে লিটন, সৌম্য সরকার ও মাহমুদুল্লাহকে। মোহাম্মদ মিঠুন চাইবেন ওয়ানডে সিরিজের ছন্দ টি-টোয়েন্টিতেও ধরে রাখতে।
টি-টোয়েন্টি অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও বাঁহাতি পেসার শরিফুল ইসলামের।
নিউজিল্যান্ড দলেও অভিষেক হচ্ছে। একাদশে রয়েছেন ফিন অ্যালেন ও ইউল ইয়ং। ইয়ংয়ের ওয়ানডে সিরিজেও অভিষেক হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

বড় লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়

প্রকাশিত : ০৯:৫৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১