০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

হাতি এনে মহা আয়োজনে শাকিব খানের জন্মদিন উদযাপন

সুপারস্টার শাকিব খানের জন্মদিন আজ। রোববার (২৮ মার্চ) ৪২ বছরে পদার্পণ করলেন এই অভিনেতা। আর বিশেষ এই দিনটি তিনি উদযাপন করলেন ‘অন্তরাত্মা’ ছবির শুটিং সেটে।

পাবনার এক বিলাসবহুল রিসোর্টে শুটিং করছেন শাকিব খান। জন্মদিনে নায়ককে চমকে দিতে সেখানে নিয়ে আসা হয়েছিল দুটি হাতি। তারা শাকিবের মাথায় শুঁর বুলিয়ে দেয়। এছাড়াও ঢাকের তালে কাটা হয় কেক আর উড়ানো হয় ফানুস। পুরো আয়োজনটি করেছেন ‘অন্তরাত্মা’র প্রযোজক সোহানী হোসেন।

সোহানী হোসেনের এমন আয়োজনে চমকে যান শাকিব খান। প্রযোজকের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জন্মদিন উদযাপনের পুরো মুহূর্তের ভিডিও ধারণ করা হয়। সেটি প্রকাশ করা হয় ফেসবুক ও ইউটিউবে।

জানা যায়, ধুমধাম আয়োজনে শুটিং ইউনিটের সঙ্গে গতকাল রাত ১২টার পর কেক কাটেন শাকিব খান।

এদিকে, শাকিব খানের জন্ম গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ১৯৭৯ সালের ২৮ মার্চ। তার পারিবারিক নাম মাসুদ রানা। বাবা আব্দুর রব ছিলেন সরকারি কর্মচারী। বাবার চাকরির সুবাদেই শাকিব খানের শৈশব ও বেড়ে ওঠা নারায়ণগঞ্জে।

এক দশকেরও বেশি সময় ধরে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’ ছবির মধ্য দিয়ে ১৯৯৯ সালে ক্যারিয়ার শুরু করেন শাকিব। যদিও শাকিব খান আফতাব খান টুলুর ‘সবাইতো সুখী হতে চায়’ ছবি দিয়ে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান।

একের পর এক সাফল্যের মধ্য দিয়ে এগিয়ে যান শাকিব খান। এখন পর্যন্ত চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক স্বীকৃতি-সম্মাননা লাভ করেছেন তিনি। ২০১০ সালের ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১২ সালের ‘খোদার পরে মা’, ২০১৫ সালের ‘আরো ভালোবাসবো তোমায়’ এবং ২০১৭ সালের ‘সত্তা’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই চিত্রনায়ক।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর জন্মদিন আজ: পিতার আদর্শে মানুষের পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

হাতি এনে মহা আয়োজনে শাকিব খানের জন্মদিন উদযাপন

প্রকাশিত : ০৬:২৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১