০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

গান দিয়ে শেষ হলো নিরব-বুবলীর ‘চোখ’

‘ক্যাসিনো’ দিয়ে চিত্রনায়ক নিরবের সঙ্গে জুটি গড়েন শবনম বুবলী। এ জুটির দ্বিতীয় সিনেমা হচ্ছে ‘চোখ’। সম্প্রতি ঢাকার অদূরে রুপগঞ্জের একটি রিসোর্টে একটি গানের দৃশ্যায়নের মধ্য দিয়ে চোখ ছবির শুটিং শেষ করেছেন বলে জানালেন নায়ক নিরব। গানটিতে অংশ গ্রহণ করেছিলেন নিরবও-বুবলী।

‘চোখ’ ছবিটির গল্প অন্ধ থাকা এক তরুণকে ঘিরে। পরে সে চোখে দেখতে পায়। সে কীভাবে দৃষ্টি ফিরে পায় এবং এরপর কী কী ঘটে সেসব নিয়ে ছবিটি। ছবিটিতে বুবলীর নায়ক শুধু নিরব। সঙ্গে রয়েছেন রোশানও।

ছবিটির শুটিং শেষ করে নিরব বলেন, গানের দৃশ্য ধারণের মধ্য দিয়ে চোখ’ ছবির শুটিং শেষ করলাম। দারুন একটি লোকশনে গানটির শুটিং হয়েছে। আশা করছি দর্শকরা আরও একটি ভালো সিনেমা উপহার দিতে পারবো।

শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে ‘চোখ’।গত ১৯ ফ্রেব্রুয়ারি থেকে শুরু হয় ছবিটির শুটিং। ঢাকা ও নারায়ণগঞ্জে ছবিটির দৃশ্য ধারণ হয়।

ছবিটি পরিচালনা করেছেন পরিচালক আসিফ ইকবাল জুয়েল। করোনা থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠলে এ বছরই ছবিটি মুক্তি দে ওয়ার পরিকল্পনা প্রযোজনা প্রতিষ্ঠানের।

এদিকে নিরব-বুবলী জুটির ‘ক্যাসিনো’ ছবিটিও মু্ক্তির প্রক্রিয়া চলছে। এটি নির্মাণ করেন সৈকত নাসির। সর্বশেষ এই ছবিটির শুটিং শেষ করেই আড়াল হয়েছিলেন নায়িকা বুবলী। ১১ মাস পর ভাঙ্গে সে আড়াল। পরে ‘চোখ সিনেমা দিয়ে কাজে ফেরার খবর দেন বুবলী।

ধীরে ধীরে শুটিং নিয়ে আগের মতো ব্যস্ত হয়ে উঠছেন বুবলী। কিছু দিনের মধ্যে শাকিব খানের সঙ্গে ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবির শুটিং শুরু করবেন তিনি। নিরবের হাতেও রয়েছে প্রায় হাফডজন খানেক সিনেমা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

গান দিয়ে শেষ হলো নিরব-বুবলীর ‘চোখ’

প্রকাশিত : ০৫:২২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১