০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সাংবাদিক প্রবীর সিকদারের মামলার রায় বৃহস্পতিবার

  • অনলাইন ডেস্ক:
  • প্রকাশিত : ০৮:৪৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • 94

সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলার রায় বৃহস্পতিবার (১ এপ্রিল) ঘোষণা করা হবে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন এ রায় ঘোষণা করবেন।

এর আগে ২২ মার্চ উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ১ এপ্রিল (বৃহস্পতিবার) দিন ধার্য করেছিলেন বিচারক।

মামলার অভিযোগ বলা হয়, সাংবাদিক প্রবীর সিকদার ২০১৫ সালের ১০ আগস্ট ফেসবুকে তৎকালীন এলজিআরডিমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। এ ঘটনায় ২০১৫ সালের ১৬ আগস্ট তার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা স্বপন পাল।

এরপর ২০১৬ সালের ১৫ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. মনির হোসেন তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ৪ আগস্ট প্রবীর সিকদারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

সাংবাদিক প্রবীর সিকদারের মামলার রায় বৃহস্পতিবার

প্রকাশিত : ০৮:৪৪:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১