০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশ

নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে কোনোদিনই জয় পায়নি বাংলাদেশ। কোনো ফরম্যাটেই নয়। সে যত শক্তিশালী দল নিয়েই যাক না কেন। ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করা টিম টাইগার ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল। এরপর টি-টোয়েন্টি সিরিজে একই ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েই তাদের সফর শেষ হলো। অকল্যান্ডে আজ সিরিজের তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিকরা জিতেছে ৬৫ রানের ব্যবধানে।

নিউজিল্যান্ডের ছুয়ে দেয়া ১৪২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৯.৩ ওভারেই ৭৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দলের ব্যাটসম্যানদের কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। আগের ম্যাচের হাফ-সেঞ্চুরিয়ান সৌম্য সরকার আজও রুদ্ররূপে ধরা দেন। টিম সাউদিকে দুটি বাউন্ডারি মেরে শুরু করেন তিন নম্বর থেকে ওপেনিংয়ে আসা সৌম্য। পরের বলে নেন ২ রান। পঞ্চম বলে নিজের বলে সৌম্যর (৪ বলে ১০) চোখ ধাঁধানো ক্যাচ নেন সাউদি। শেষ বলে বোল্ড হয়ে ‘গোল্ডেন ডাক’ মেরে ফিরেন অভিষিক্ত অধিনায়ক লিটন দাস। অধিনায়ক হিসেবে লিটন দাসের অভিষেকটাও হলো করুণ।

মাহমুদউল্লাহ রিয়াদের অনুপস্থিতিতে এই ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন লিটন দাস। পুরো সিরিজেই অফফর্মে থাকা এই ব্যাটসম্যান নেতৃত্বের গুরুদায়িত্ব কাঁধে নিয়ে আজ আউট হয়েছেন গোল্ডেন ডাক-এ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশ

প্রকাশিত : ০৪:৩২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১