১২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

মাস্ক ব্যবহার না করায় ১৫ জনের ২ হাজার টাকা জরিমানা

স্বাস্থ্য অধিদপ্তর থেকে ঘোষিত ঝুঁকিপূর্ণ জেলা নওগাঁয় করোনা ভাইরাস মোকাবেলায় শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। নওগাঁ সদরের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মির্জা ইমাম উদ্দিন এই আদালত পরিচালনা করেন। এ সময় মাস্ক ব্যবহার না করায় ১৫ জনের প্রায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি সচেতনা মূলক বক্তব্য ও ৫শ’ পথচারিদের মধ্যে মাস্ক বিতরণ করেন।
বৃহস্পতিবার দুপূরে নওগাঁ শহরের গোস্তহাটির মোড়, বালুডাঙ্গা বাসস্টান্ড ও হাঁপানিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
নওগাঁ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নওগাঁয় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় বৃহষ্পতিবার সকাল পর্যন্ত তথ্যে অনুযায়ী জেলায় নতুন করে ২২ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নওগাঁ সদরে ১৭ জন, মহাদেবপুরে ২ জন, ধামইরহাটে ১ জন এবং নিয়ামতপুরে ২ জন। জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ হাজার ৭শ’ ১৩ জন। মোট মারা গেছেন ২৬ জন।
সিভিল সার্জন ডা: এবিএম আবু হানিফ জানান, গত ৩০ মার্চ স্বাস্থ্য অধিদপ্তর থেকে ২৯ জেলা ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে নওগাঁও রয়েছে। এরপ্রেক্ষিতে পরদিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে করোনা মোকাবেলা করণীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে জেলার অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ জানান, সরকারি নির্দেশা অনুযায়ী সভায় সিদ্ধান্ত মতে পথচারী, ব্যবসায়ী, যানবাহনসহ সকলকে সচেতনার পাশাপাশি প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

মাস্ক ব্যবহার না করায় ১৫ জনের ২ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ০৪:৩৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১