০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

পরেরবার ভালো করার আশা লিটনের

অতীতকে পেছনে ফেলে নতুন আশা নিয়ে পরিকল্পনা লিটনের। বৃহস্পতিবার অকল্যান্ডে টি-টোয়েন্টি থেকে টি-টেন হয়ে যাওয়া ম্যাচটিতে প্রথম ব্যাট করতে নেমে ১৪১ রান তুলে কিউইরা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ৭৬ রান তুলে টাইগাররা। এর ফলে ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

শেষ ম্যাচের একাদশে ছিলেন না দলের সিনিয়র কয়েকজন খেলোয়াড়। মাংসপেশিতে আঘাত পেয়ে শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। যে কারণে নেতৃত্বের ভার পড়ে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসের কাঁধে।
লজ্জাজনক হারের পর ম্যাচ শেষে লিটন দাস বলেন, ‘ব্যাটিং ও ফিল্ডিংয়ে আমরা ভালো করতে পারছি না। এটার মাশুলই গুনতে হয়েছে। আসলে উপমহাদেশের উইকেটে খেলে আমরা অভ্যস্ত। কিন্তু একইসঙ্গে এটাও জানতে হবে বাউন্সি উইকেটে কীভাবে খেলতে হয়। আমরা শিখছি। শিখছি এখানকার উইকেট ও কন্ডিশনে কীভাবে খেলতে হয়। আশা করি পরেরবার ভালো করব।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

পরেরবার ভালো করার আশা লিটনের

প্রকাশিত : ০৮:২১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১