০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

গাজীপুরে হেফাজতের কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ আহত ২৫, আটক ২০

গাজীপুরে শুক্রবার জুমার নামাজের পর হেফাজতের কর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় হেফাজতকর্মীরা ইটপাকেল নিক্ষেপ করে, রাবার বুলেট ছোড়ে পুলিশ। সংঘর্ষে হেফাজতের ১৫ কর্মীসহ পুলিশের ১০ সদস্য আহত হন। পরে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে হেফাজতে ইসলামের অন্তত ২০ জনকে আটক করা হয়।

হেফাজতে ইসলামের গাজীপুর জেলা কমিটির যুগ্ম সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় হেফাজতপন্থী মুসল্লিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঈদগাহ ময়দানে শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য অবস্থান নেয়। এ সময় পুলিশ গিয়ে লাঠিচার্জ ও রাবার বুলেট ছোড়ে। এতে অন্তত ১৫ জন কর্মী আহত হয়েছেন।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার থোয়াই অং প্রু মারমা জানান, হেফাজতকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গিয়ে বিক্ষোভের চেষ্টা করে।এর আগে তারা ঈদগাহ মাঠে জমায়েত হতে থাকেন। এ সময় ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে অন্তত ১০ জন পুলিশ সদস্য আহত হয়। এক পর্যায় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। তখন পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে এবং রাবার বুলেট নিক্ষেপ করে।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

গাজীপুরে হেফাজতের কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ আহত ২৫, আটক ২০

প্রকাশিত : ০৮:১৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১