০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

করোনার চতুর্থ ঢেউয়ের কবলে ইরান

করোনাভাইরাস সংক্রমণের চতুর্থ ঢেউয়ের কবলে পড়েছে ইরান। গত মাসে ইরানী নববর্ষ ‘নওরোজ’ এর ছুটিতে লাখ লাখ মানুষ ভ্রমণ করার পর নতুন করে সংক্রমণ বেড়ে গেছে দেশটিতে।

ইরানের ৩২টি প্রদেশের মধ্যে দুটি প্রদেশে সংক্রমণের চতুর্থ ঢেউ চলছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এগুলো হল তেহরানের কাছাকাছি আলবোর্জ ও পশ্চিমাঞ্চলের ইলাম প্রদেশ। এছাড়া রাজধানী তেহরানসহ ৭টি প্রদেশেও সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।

ইরানে এখন পর্যন্ত ১৯ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় ৬৩ হাজার জনের।

সংক্রমণের এই বৃদ্ধির ফলে দ্রুতই হাসপাতালে রোগী ভর্তি ও মৃত্যু বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

করোনার চতুর্থ ঢেউয়ের কবলে ইরান

প্রকাশিত : ০৮:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১