০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সিসিইউ থেকে কেবিনে আবুল হায়াত

দেশের বরেণ্য অভিনেতা, পরিচালক ও লেখক আবুল হায়াত করোনাভাইরাসে আক্রান্ত। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি গত সপ্তাহ থেকেই।

বর্তমানে তার শারীরিক অবস্থা বেশ ভালো। তিনি চিকিৎসকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে আছেন বলে জানিয়েছেন গুণী এই অভিনেতা নিজেই।

আজ দুপুরে আবুল হায়াত জানান, মহান স্রষ্টার অশেষ রহমতে ভালো আছি। সিসিইউ থেকে কেবিনে এসেছি। আমার আগে থেকেই হার্টের কিছু জটিলতা আছে। তাই গত বুধবার ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে সিসিইউতে রাখা হয়েছিল। বর্তমানে আমার অক্সিজেন প্রয়োজন হচ্ছে। তাই ডাক্তার আমাকে কেবিনে শিফট করেছেন। দোয়া করবেন আমার জন্য।

চিকিৎসক, নার্সদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবুল হায়াত বলেন, তাদের আন্তরিক সেবায় এখন বেশ ভালো আছি।

জানা গেছে, আবুল হায়াতের পুনরায় আগামীকাল করোনা পরীক্ষা করার কথা রয়েছে। রিপোর্ট নেগেটিভ হলে শিগগিরই তাকে বাসায় যাওয়ার অনুমতি দেবে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

সিসিইউ থেকে কেবিনে আবুল হায়াত

প্রকাশিত : ০৭:৪০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১