১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সন্তানের মা হলেন এমা স্টোন

এমা স্টোন ও ডেভ ম্যাককারি

প্রথম সন্তানের মা হয়েছেন হলিউডের গ্ল্যামারাস অভিনেত্রী এমা স্টোন। তিনি ও তার স্বামী ডেভ ম্যাককারির প্রথমবারের মতো মা-বাবা হয়েছেন। ২০১৯ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে বাগদান ঘোষণার পরের বছরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি।

গত ১৩ মার্চ লস অ্যাঞ্জেলসের একটি বেসরকারি হাসপাতালে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন এমা স্টোন। এখনও আনু্ষ্ঠানিকভাবে মা হওয়ার খবর জানানো হয়নি অভিনেত্রীর পক্ষ থেকে।

সংবাদমাধ্যমকে জানুয়ারিতে দেওয়া এক সাক্ষাৎকারে মা হওয়ার কথা এমা নিজেই খবর দিয়েছিলেন। বন্ধুদের সঙ্গে লস অ্যাঞ্জেলসে কালো টপ ও জিনসে বেবি বাম্প নিয়ে ক্যামেরাবন্দি হয়েছিলেন এমা।
২০১৬ সালে এমা এবং তার স্বামী ডেভের প্রথম দেখা ও আলাপ। স্যাটার ডে নাইট লাইভ হোস্ট করছিলেন এমা এবং শো-য়ের লেখক ছিল ডেভ ম্যাককারি। দু-বছর পর এমাকে প্রেম প্রস্তাব দেন ডেভ।

এর আগে ‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান’ কো-স্টার অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গে প্রণয় ডোরে আবদ্ধ ছিলেন এমা। পাঁচ বছরের সেই সম্পর্ক ভেঙে যায় ২০১৫ সালে। এরপর যখন একাকীত্বে ভুগছিলেন তখনই জীবনে আসে ডেভ।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

সন্তানের মা হলেন এমা স্টোন

প্রকাশিত : ১০:৪২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১