০৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

পি কে হালদারকে হাইকোর্টে তলব

বহুল আলোচিত ও সমালোচিত প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) আবারো তলব করেছেন হাইকোর্ট। তাঁর সঙ্গে আরো ১২৮ জনকে তলব করা হয়েছে।

আগামী ২৪ মে ও ২৫ সকাল সাড়ে ১০টার মধ্যে পি কে হালদারকে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড এর করা এক আবেদনে হাইকোর্ট আদেশ দিয়েছেন। হাইকোর্ট গত ১৬ মার্চ এ আদেশ দিলেও আজ বুধবার এ আদেশের কপি পাওয়া গেছে।

ইন্টারন্যাশনাল লিজিং-এর পক্ষে আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন এতথ্য জানিয়েছেন। ইন্টারন্যাশনাল লিজিং থেকে নেওয়া ১৮০০ কোটি টাকা ফেরত না দেওয়ায় তাঁদেরকে তলব করা হয়েছে বলে জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

পি কে হালদারকে হাইকোর্টে তলব

প্রকাশিত : ০৩:২২:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১