১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বাঁশখালীতে আগুনে পুড়ল ৪ বাড়ি

চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে পুড়ে গেছে চার বসতঘর। বুধবার ভোর ৪টার দিকে উপজেলার গন্ডামারা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে মোস্তাক আহমদ, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ ছাদেক ও হাজী মোহাম্মদ শামছুল আলমের বাড়ি পুড়ে গেছে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বাঁশখালী ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান আবিদ হাসান।

তিনি বলেন, ‘গন্ডামারা ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় ভোর চারটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি গাড়ি। কিন্তু ওই এলাকাটি দুর্গম হওয়ায় গাড়ি পৌঁছাতে একটু সময় লাগে। এরপরও স্থানীয়ভাবে সেচ মেশিন এবং ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় একঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

বাঁশখালীতে আগুনে পুড়ল ৪ বাড়ি

প্রকাশিত : ০৭:৫৫:১০ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১