০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

নিউজিল্যান্ড প্রবেশে নিষেধাজ্ঞা পেল ভারত

করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব পড়েছে গত বছর করোনা প্রতিরোধে অন্যতম সফল দেশ নিউজিল্যান্ডের ওপরে। আজ বৃহস্পতিবার নিউজিল্যান্ড সীমান্তে ২৩ জনের দেহে নতুন ধরনের করোনাভাইরাস পাওয়া গেছে। ওই ২৩ জনের মধ্যে ১৭ জনই ভারতের নাগরিক। এরপরই ভারত থেকে সব ভ্রমণকারীকে নিউজিল্যান্ডে প্রবেশ নিষিদ্ধ করলো জাসিন্ডা আরডার্নের সরকার।

এমন নিষেধাজ্ঞা জারি করে নিউজিল্যান্ড সরকার বলছে, আগামী দুই সপ্তাহ ভারত থেকে কেউ নিউজিল্যান্ডে প্রবেশ করতে পারবে না। এমনকি নিজ দেশের নাগরিকরাও নয়। এক সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, ভারত থেকে পর্যটকদের নিউজিল্যান্ডে প্রবেশ আপাতত স্থগিত করেছি। ১১ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সাধারণত অধিক বিপদসম্পন্ন থেকে আসা যাত্রীদের কীভাবে সামলানো যায়, সেদিকে নজর রাখছি আমরা। এটি কোনো নির্দিষ্ট দেশভিত্তিক পর্যালোচনা নয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

নিউজিল্যান্ড প্রবেশে নিষেধাজ্ঞা পেল ভারত

প্রকাশিত : ০৫:০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১