১১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

দেবিদ্বারে পাওনা টাকা চাইতে গিয়ে বৃদ্ধ লাঞ্ছিত

কুমিল্লার দেবিদ্বারে পাওনা টাকা চাইতে গিয়ে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও তার সহযোগীদের হাতে মারধরের শিকার হয়েছেন উপজেলার মোহাম্মদপুর গ্রামের জসিম উদ্দিন সরকার (ফরিদ) নামের এক বৃদ্ধ। গত ৬ এপ্রিল সকালে উপজেলার মোহাম্মদপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বৃদ্ধ বাদী হয়ে চেয়ারম্যাসহ ৪ জনের বিরুদ্ধে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করার দুই দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
ওই বৃদ্ধকে দেবিদ্বার উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলার অভিযোগ এবং ওই বৃদ্ধ জানান, তিনি দীর্ঘদিন যাবৎ ৭ নং এলাহাবাদ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সরকাররের নিকট আট লাখ টাকা পেতেন। বিগত চার বছর যাবৎ তাকে টাকা না দিয়ে চেয়ারম্যান নানা তালবাহানা শুরু করেন। গত ৬ এপ্রিল চেয়ারম্যানের নিকট টাকা চাওয়ায় সে ক্ষিপ্ত হয়ে সহযোগীদের নিয়ে বৃদ্ধ জসিম উদ্দিনের উপর হামলা চালায় ও মারধর করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় থানায় দায়েরকৃত ওই অভিযোগে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সরকার ছাড়াও অপর অভিযুক্তরা হলেন, একই গ্রামের মান্তু মিয়ার ছেলে মোঃ আলমগীর, আবদু মিয়ার ছেলে মোঃ রমিজ উদ্দিন, মৃত আব্দুল খালেকের ছেলে রফিকুল ইসলাম। আহত ওই বৃদ্ধ আরও বলেন, আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায্য বিচার ও আমার পাওনা টাকা ফেরত দাবী করছি। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল বাতেন জানান, অভিযোগ পেয়ে তদন্তে এলাকায় গিয়েছি। ঘটনার সত্যতা পাওয়া গেছে। কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এ বিষয়ে যোগাযোগ করেও চেয়ারম্যান সিরাজুল ইসলামের বক্তব্য জানা সম্ভব হয়নি।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ
ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

দেবিদ্বারে পাওনা টাকা চাইতে গিয়ে বৃদ্ধ লাঞ্ছিত

প্রকাশিত : ০৭:৫২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১