১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

এবার ভারতীয় নাগরিককে গুলি করল বিএসএফ

বাংলাদেশি ভেবে ভারতের এক নাগরিকের ওপর গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার সন্ধ্যা ৬টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ৯৪৬/৫ এসের কাছে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ওই নাগরিকের নাম মিলন মিয়া (২৬)। মিলন কুচবিহার জেলার চৌধুরীর হাট গ্রামের আলম মিয়ার ছেলে। তাকে স্থানীয়রা উদ্ধার করে জেলার নাগেশ্বরী উপজেলা কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠান চিকিৎসক।

মিলন মিয়া গণমাধ্যমকে বলেছেন, ‌‘আমি গতকাল সন্ধ্যায় বাংলাদেশে এসেছিলাম সয়াবিন তেল কেনার জন্য। তেল নিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফ আমাকে গুলি করে। পরে আমি জীবন বাঁচানোর জন্য দৌড়ে বাংলাদেশের ভেতরে আসি। এখানকার লোকজন আমাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির বলেন, ‘রাতে অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে একজন আহত হয়েছেন। আহত ওই যুবক কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।’

‘এক ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ অবস্থায় ভোরে ভর্তি হন। তার বুকের ডানদিকে বুলেট পাওয়া গেছে। এখন তিনি শঙ্কামুক্ত,’- বলেন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পুলক কুমার।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

এবার ভারতীয় নাগরিককে গুলি করল বিএসএফ

প্রকাশিত : ০৩:৫৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১