২০২০-২১অর্থবছরে খরপি-১/২১/২২মৌসুম আউশ উতপাদন বৃদ্ধি উপলক্ষ্যে প্রণোদনা কর্মসূচিরআওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে সার ও আউস ধানের বীজ বিতরণ করা হয়েছে। (১ে২/০৪/২১) রোববার সকাল ১১ টার সময় উপজেলা চত্বরে এ বীজ বিতরণ এর কাজ উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা আনিসুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, প্রকৌশলী কাজী মাহমুদুল্লা, কৃষি অফিসার ফরহাদুল মেরাজ, ও বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষকবৃন্দরা প্রমূখ ।
কৃষি অফিসার মোঃ ফরহাদুল মেরাজ জানান, ( ২০২০-২১) অর্থবছর ৫০০ জন কৃষকদের মাঝে মৌসুমী আউশ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়। জন প্রতি ৫ কেজি ধানের বীজ, ৩০ কেজি সার।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















