টঙ্গী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এম.এ হায়দার সরকারের মা আনোয়ারা বেগম (৮০) রোববার সন্ধ্যা ৭টায় বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহে….রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৭ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজা শেষে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল এমপি, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এড. মো: জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ¦ সালাহ্ উদ্দিন সরকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি এম.আব্দুল্লাহ, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, শাহজাহান সিরাজ সাজু, নূরুল ইসলাম, সৈয়দ আতিক, আলহাজ¦ মো: মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো: হেদায়েত উল্লাহ, টঙ্গী সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ অধ্যক্ষ মো: আলাউদ্দিন মিয়া, সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ অধ্যক্ষ মো: মনিরুজ্জামান, সাহাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেনসহ টঙ্গী প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ গভীর শোক জানিয়েছেন।




















